এক্সপ্লোর

West Bengal Election 2026:"এটা আমাদের লাল দুর্গ, প্রকৃত ভোট হলে আমরা জিতব..", ভোটের আগে বড় দাবি গড়বেতা কেন্দ্রে সিপিএম প্রার্থী তপন ঘোষের

Garhbeta CPM Candidate Tapan Ghosh: গড়বেতা কেন্দ্রে সিপিএম প্রার্থী তপন ঘোষ। সোমবার তৃতীয় দফায় ১৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট।

সোমনাথ দাস, রঞ্জিত হালদার, ঋত্বিক প্রধান,পশ্চিম মেদিনীপুর: গড়বেতা কেন্দ্রে সিপিএম প্রার্থী তপন ঘোষ। সোমবার তৃতীয় দফায় ১৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট। সেই তালিকায় চমক গড়বেতা কেন্দ্রে। বিধানসভা ভোটে এই আসনে বামেদের প্রার্থী তপন ঘোষ। ২০০১ সালের ছোট আঙারিয়াকাণ্ডে নাম জড়িয়েছিল সিপিএম নেতা তপন ঘোষ ও সুকুর আলির। এটা আমাদের লাল দুর্গ। গায়ের জোরে এরা দখল করেছে। প্রকৃত ভোট হলে আমরা জিতব। দাবি প্রার্থী তপন ঘোষের।

আরও পড়ুন, SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট কোন ওয়েবসাইটে দেখতে পাবেন ? নাম বাদ গেলে আবেদনের কোনও সুযোগ থাকছে কি ? রইল বিস্তারিত

গড়বেতায় সিপিএম প্রার্থী করল তপন ঘোষ। ২৫ বছর আগে ছোট আঙারিয়াকাণ্ডে নাম জড়ানো এই তপন ঘোষকে প্রার্থী করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে, এদিন ভাঙড়ে সওকত মোল্লার প্রচারের সময় তাঁর গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান দিতে দেখা গেল আইএসএফ কর্মীদের। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা-কর্মীরা। সোমবার তৃতীয় দফায় ১৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। সেই তালিকায় চমক গড়বেতা কেন্দ্রে।বিধানসভা ভোটে এই আসনে বামেদের প্রার্থী তপন ঘোষ। ২০০১ সালের ছোট আঙারিয়াকাণ্ডে নাম জড়িয়েছিল সিপিএম নেতা তপন ঘোষ ও সুকুর আলির। তদন্ত যায় সিবিআইয়ের হাতে। কিন্তু মূল সাক্ষী বক্তার-সহ অন্যরা আদালতে ‘উল্টো’ সাক্ষ্য দেওয়ায় ২০০৯ সালে মামলা কার্যত ঠান্ডা ঘরে চলে যায়। বেকসুর খালাস হয়ে যান তপন ঘোষ, সুকুর আলি সহ অভিযুক্ত আট সিপিএম নেতা। সেই তপন ঘোষকে গড়বেতায় প্রার্থী করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
 
যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে নিজের জয় নিয়ে আশাবাদী সিপিএম প্রার্থী। গড়বেতা সিপিএম প্রার্থী তপন ঘোষ বলেন, আগে তৃণমূল-বিজেপি একসঙ্গে ছিল গড়বেতায়। ওরা জানে ওরা যে অভিযোগ করেছিল মিথ্যা। যে অভিযোগ করেছিল সেই অভিযোগ করেছিল প্রধান দুটো কেস আমি সুকুর আলি, আমরা দুজনে বেকসুর খালাস হয়ে গেছি। এটা আমাদের লাল দুর্গ। গায়ের জোরে এরা দখল করেছে। প্রকৃত ভোট হলে আমরা জিতব। গড়বেতায় সিপিএমের প্রার্থী নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, ভাঙড়ের নলমুড়িতে তৃণমূল প্রার্থী সওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান দিতে দেখা গেল ISF কর্মীদের। বড়ালিতে দলীয় প্রচারে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। ISF কর্মী  রাহুল মোল্লা বলেন, ওদের (তৃণমূলের) ছোট থেকে বড় নেতা পর্যন্ত বাথরুম থেকে শুরু করে, চুরি করেছে বলে চোর স্লোগান দিয়েছে মানুষ। সওকত মোল্লা বলেন, এটা হচ্ছে এদের কালচার। যার যেটা কালচার সেটা বদলানো যাবে না। সবে শুরু হল। যত দিন যাবে তত তৃণমূল কংগ্রেস গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়বে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget