এক্সপ্লোর

WB Assembly Election 2026: ফের ফলস ভোটিং? মগরাহাট পুনর্নির্বাচনের পরও চিন্তায় কমিশন

Magrahat Assembly Election 2026: কোথাও ছিল EVM কারচুপির অভিযোগ, কোথাও CC ক্যামেরায় গন্ডগোল! যার জেরে ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভোটের লাইনে দাঁড়াতে হল দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথের ভোটারদের।

মগরাহাট: পুনর্নির্বাচনেও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে ফলস ভোটিং-এর ঘটনা নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন। শনিবার সেখানে হয় পুনর্নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর, সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৮৯ দশমিক ২৯ শতাংশ। কমিশন সূত্রে খবর, ১৪২ নম্বর বুথে এদিন ফলস ভোট পড়ার অভিযোগ এসেছে। কোথাও ছিল EVM কারচুপির অভিযোগ, কোথাও CC ক্যামেরায় গন্ডগোল! যার জেরে ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের ভোটের লাইনে দাঁড়াতে হল দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথের ভোটারদের। ভোটার, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র। 

পুনর্নির্বাচনেও মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে ফলস ভোটিং-এর ঘটনা নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ১৪২ নম্বর বুথে ফলস ভোট পড়ার অভিযোগ এসেছে। পাশাপাশি এদিন পুনর্নির্বাচন ঘিরেও উত্তেজনা তৈরি হয়! বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মীরা। শনিবার পুনর্নির্বাচন হল মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি এবং ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের ৪টি বুথে।



২৯ এপ্রিলের ভোটের দিন মগরাহাট পশ্চিম কেন্দ্রের বেশ কয়েকটি বুথে EVM-এ সেলোটেপ মারা ছিল বলে অভিযোগ ওঠে। বাহিরপোয়া কুড়কুড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই বিধানসভা কেন্দ্রের ২৩০, ২৩১ ও ২৩২ নম্বর বুথের ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশন সূত্রে দাবি, এই ৩টি বুথেই EVM কারচুপির অভিযোগ ওঠে। স্ক্রুটিনি রিপোর্ট পাওয়ার পরই সেখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌরসুন্দর ঘোষ বলেছেন, 'এখানে বুথ টেম্পারিং, বুথ জ্যামিং যেটা হয়েছিল, সেটা তো বিভিন্ন জায়গায় সেলোটেপ লাগানো, ব্ল্যাকটেপ লাগানো। এগুলো আমাদের কাছে সমস্ত ছিল, অভিযোগ ছিল। নির্বাচন কমিশনের কাছেও নিশ্চয় সাধারণ মানুষ অভিযোগ করেছে। নির্বাচন কমিশন স্ক্রুটিনি করেছে, তারা যেটা ভাল বুঝেছে, সেটা করেছে।'

এদিন সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন পড়ে বুথের বাইরে। দ্বিতীয় বার ভোটের লাইনে দাঁড়াতে হয়েছে বলে অনেকে আবার অসন্তোষও প্রকাশ করেন। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের এক ভোটার বলছেন, 'প্রত্যকে এখানকার ডেলি লেবার, এরা কলকাতায় যায়। বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করে। তাদের যে এই একটা রোজ ক্ষতি হল, সেটা কে দেবে? কী কারণে এই রিপোল হচ্ছে, আমরা কেউ জানতে পারিনি।'

অন্য়দিকে, নির্বাচন কমিশন সূত্রে খবর, CCTV গন্ডগোল ছিল উত্তর ইয়ারপুর FP স্কুলের ৪৬ নম্বর বুথে। এদিন সেখানেও নতুন করে ভোট হয়। পুনর্নির্বাচন উপলক্ষে এদিনও ছিল কড়া নিরাপত্তা। দিনভর তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। তার মধ্যেও বাহিরপোয়া কুড়কুড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বাইরে বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। গাড়িতে চাপড় মারার পাশাপাশি দেওয়া হয় জয় বাংলা স্লোগান। ঘটনার পরই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget