এক্সপ্লোর

Mamata Banerjee: "বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন", "যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কেটেছে", ফের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়!

West Bengal Assembly Election 2026: এদিন সভা থেকে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো, "বিজেপি পার্টির সঙ্গে মিলিয়ে আমরা বলছি বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন।"

পাণ্ডবেশ্বরের নির্বাচনী জনসভা ফের আক্রমণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বিজেপি আগেই বলেছিল, ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দেব। আর প্রথমেই বাদ দিয়েছে প্রায় ৫৮ লক্ষ নাম। আর এই বিষয়ে তাঁর তির বিজেপির দিকে। তাঁর অভিযোগ, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিজেপির নাম ঢুকিয়ে দিয়েছে। এমনকি তালিকা প্রকাশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিন সভা থেকে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কটাক্ষ বিজেপির নাম নাকি এখন বদলে গিয়েছে, "বিজেপির দলের নাম এখন কী হয়েছে জানেন? বিজেপি পার্টির সঙ্গে মিলিয়ে আমরা বলছি বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। ভোটকে পুরো ওয়াশিং মেশিনে ঢেলে দিয়ে এসআইআরের নাম করে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে।"

কত নাম বাদ গিয়েছে, এদিন সভা থেকে সেই হিসাবও মিলিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, "এরা আগে বলেছিল ১ কোটি ২০ লক্ষ নাম আমরা বাদ দেব। আমি সংখ্যাটা মিলিয়ে দিচ্ছি। ৫৮ লক্ষ বাদ দিয়েছে প্রথম দফাতেই। আর তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে, আর অন্যদের নাম কেটেছে। সেখানে বাদ গিয়েছে ৬০ লক্ষ। মানে কত হল? ১ কোটি ১৮ লক্ষ।"

এরপর তাঁর মুখে শোনা যায়, বিজেপি পার্টি অফিস থেকে ঠিক করে দিয়েছে। তৃণমূল সুপ্রিমো এদিনের সভা থেকে বলেন, "তার মানে বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে। যেখানে যেখানে তৃণমূলের সিট , সেখানে সেখানে নাম কাটো।" এ ছাড়াও সম্পূর্ণ তালিকা এখনও প্রকাশ না হওয়া নিয়েও তীব্র কটাক্ষ শোনা যে তাঁর গলায়।

এই সব থেকে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, "এই জায়গাটার নাম পাণ্ডবেশ্বর। মানে, লড়াইটা কিন্তু কৌরবদের সঙ্গে পাণ্ডবদের।" মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি ও তাঁর দল তৃণমূল হল পাণ্ডব আর বিজেপি কৌরব। তবে তৃণমূল সুপ্রিমোর এই কথার পাল্টা ব্যাঙ্গাত্মক উত্তর দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, "প্রথম তাহলে ওখানে ধৃতরাষ্ট্রকে খুঁজে বের করতে হবে। তবে, আমরা তো তাঁকে ভোটার লিস্টে পেয়েছি।" পিতামহ ভীষ্ম কে, সেটা জানতে হবে, বলছেন শমীক। তিনি আরও বলেন, "ওটা জ্ঞানেশ কুমার কি না, সেটা বোঝার দরকার রয়েছে। আমরা ভীষ্মের খোঁজে রয়েছি।"

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget