এক্সপ্লোর

Murshidabad News: তৃণমূল প্রার্থীকে টার্গেট করে বোমা মারার অভিযোগ, ভোটের আগের রাতেই অশান্তি শুরু মুর্শিদাবাদের নওদায়

West bengal Assembly Election 2026: বুথের কাছে বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে বিস্ফোরণ? প্রশ্ন তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজের। হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল প্রার্থীর। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : ভোটের আগের রাতেই  মুর্শিদাবাদে (Murshidabad) নওদা বিধানসভা কেন্দ্রে বোমা বিস্ফোরণ। শিবনগর প্রাথমিক স্কুলের বুথের কাছেই বোমা বিস্ফোরণ। রাতে বোমা বিস্ফোরণের সময় এলাকায় ছিলেন তৃণমূল (TMC) প্রার্থী শাহিনা মমতাজ খান। তৃণমূল প্রার্থীর অভিযোগ, তাঁকে টার্গেট করেই বোমা (West Bengal Assembly Election 2026) মারা হয়েছিল। বুথের কাছে বাহিনী থাকা সত্ত্বেও কীভাবে বিস্ফোরণ? প্রশ্ন শাহিনা মমতাজের। হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল প্রার্থীর। যদিও হুমায়ুন কবীর এই অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল প্রার্থীর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। যে কেন্দ্রীয় বাহিনীর গোটা এলাকায় টহলদারি দেওয়ার কথা, তাদের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। 

ভোটের আগের রাতে নওদার তৃণমূল প্রার্থী সাহিনা মুমতাজকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ এক কর্মীর বাড়ি থেকে ফিরছিলেন সাহিনা মুমতাজ। অভিযোগ, সেইসময়, শিবনগর প্রাথমিক স্কুলের বুথের কাছে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। অন্যদিকে, ভোটের আগে রাতে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ডোমকল। জানা গিয়েছে, ডোমকলের রায়পুর গ্রামে তৃণমূল-সিপিএমের সংঘর্ষ হয়েছে। তৃণমূল-সিপিএম সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। 

ভোটের আগের রাতে অশান্তি হয়েছে কোচবিহারের শীতলকুচিতেও। ভোটের আগের রাতে শীতলকুচিতে, বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নাম প্রহ্লাদ বর্মন। কোচবিহার জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি তিনি। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার রাতে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন ওই বিজেপি নেতা। অভিযোগ, আগের থেকেই তাঁর বাড়ির সামনে তৃণমূলের লোকজন জমায়েত করেছিলেন। তিনি পৌঁছতেই আচমকা তাঁর ওপরে হামলা চালানো হয়। বেধড়ক মারধরের পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয় তাঁর বাইকে। আক্রান্ত অবস্থায় তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

অন্যদিকে, ভোটের আগের রাতে, মাদারিহাটের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নাম মিঠুন ওঁরাও। মাদারিহাটের বিজেপি প্রার্থী লক্ষ্মণ লিম্বুর নির্বাচনী এজেন্ট তিনি। অভিযোগ, বুধবার রাতে ভোটের কাজ সেরে বাড়ি ফেরার পথে তাঁর ওপরে হামলা চালায় বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মী। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খয়েরবাড়ি অঞ্চলের উপপ্রধান সহ তৃণমূলের এক বুথ প্রেসিডেন্টও। আক্রান্ত অবস্থায় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যদিও এই প্রসঙ্গে তৃণমূলেরর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget