এক্সপ্লোর

Pandua News: ভোটবাক্সে জমজমাট লড়াই, মুখোমুখি সৌজন্যের নজির পাণ্ডুয়ার বাম ও তৃণমূল প্রার্থীর!

West Bengal Assembly Election 2026: ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তালড্যাংরার বিধায়ক ছিলেন তৃণমূলের সমীর চক্রবর্তী। অন্যদিকে, ২০১৬ সালেই এই পাণ্ডুয়ার বিধায়ক নির্বাচিত হন বাম প্রার্থী আমজাদ হোসেন।

লড়াই সেয়ানে সেয়ানে। ফলে, পাণ্ডুয়ায় বাম ও তৃণমূল দুই পক্ষের প্রচার চলছে জোর কদমে। তবে, প্রচারের ময়দানে রাজনৈতিক বৈরিতা থাকলেও সামনা-সামনি সৌজন্যের নজির তৈরি করলেন তাঁরা। সোমবার পাণ্ডুয়ার জামনা অঞ্চলে মুখোমুখি হন তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী ও বাম প্রার্থী আমজাদ হোসেন। তাঁরা দু'জনেই প্রাক্তন বিধায়ক, আর এদিন দেখা গেল দুই নেতার মধ্যে সৌজন্য।

২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বাঁকুড়া জেলার তালড্যাংরা বিধানসভা থেকে বিধায়ক ছিলেন তৃণমূলের সমীর চক্রবর্তী। অন্যদিকে, ২০১৬ সালেই এই পাণ্ডুয়ার বিধায়ক নির্বাচিত হন বাম প্রার্থী আমজাদ হোসেন।

প্রচার কর্মসূচির পর দুই প্রার্থী হাত মেলান একে অপরের সঙ্গে। তারপর পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন তাঁরা। সেই ছবি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল প্রার্থী। ও সেই ছবি পোস্ট করে সৌজন্য ও শান্তির বার্তাও দেন তিনি।

তৃণমূল প্রার্থী সমীর জানান, তাঁরা দু'জনেই ২০১৬ সালে বিধায়ক ছিলেন। আর সেই সুত্রে তাঁদের দুজনের ব্যক্তিগত সম্পর্ক ও আলাপ রয়েছে। তবে রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তাঁদের মধ্যে পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলেও মনে করেন তিনি। সমীরবাবুর জানিয়েছেন, পাণ্ডুয়ায় যেন কোনও অশান্তি না হয়, বা যেন কোনও বিভাজন না ঘটে, এই বার্তায় তিনি দিয়েছেন আমজাদকে। একই সঙ্গে সব দলের কর্মী ও সমর্থকদের শান্তি বজায় রাখার আহ্বানও জানান তিনি। এ ছাড়াও ধর্মনিরপেক্ষতার পক্ষে সাধারণ মানুষক একজোট হওয়ার কোথায় বলেন তিনি।

অনদিকে, সিপিএম প্রার্থী আমজাদ হোসেন এই সাক্ষাতকে "অতিথি দেব ভব" ভাবনার প্রতিফলন বলেই ব্যাখ্যা করেন। তিনি বলেন, বাংলার সংস্কৃতিতে অতিথিকে সম্মান জানানোর ঐতিহ্য আগে থেকেই রয়েছে। আর সেই সৌজন্য বজায় রাখতেই এমন আচরণ। এ ছাড়াও আমজাদ আরও বলেন, গত কয়েক বছর মানুষের অভিজ্ঞতা যা হয়েছে, তা থেকেই তাঁরা পরিবর্তনের জন্য তৈরি। পরিবর্তন করার জন্য তৈরি। এ ছাড়াও আমজাদ হোসেনের দাবি বর্তমান সময় ক্রমাগত লালঝাণ্ডার পক্ষে সাধারণ মানুষের সমর্থন বাড়ছে।

তবে বর্তমানে যে ভাবে বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা তৈরি হচ্ছে বা যেভাবে একাধিক ঘটনা ঘটছে সেই সময় এমন ধরনের সৌজন্যমূলক মুহূর্ত ভোটের আবহে এক অন্য রকমের বার্তা দিল। আর এই সৌজন্যের বাতাবরণে পাণ্ডুয়াই হয়তো পথ দেখাচ্ছে গোটা বাংলাকে।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget