এক্সপ্লোর

Purulia Election Result 2026: গেরুয়া ঝড়ে ধোপে টিকল না তৃণমূল কংগ্রেস, পুরুলিয়ায় ক্লিন স্যুইপ করল বিজেপি

Purulia all constituencies Results 2026: ২০২১ সালের নির্বাচনে পুরুলিয়া এগিয়ে ছিল বিজেপি। ছয়টি কেন্দ্রে জিতেছিল বিজেপি, তিনটিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস।

পুরুলিয়া: পশ্চিমবঙ্গের পুরুলিয়া অযোধ্যা পাহাড়, ছৌ নাচের জেলা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য আর ইতিহাসকে আঁকড়ে ধরে থাকা এই পুরুলিয়া জেলায় রয়েছে বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, এবং রঘুনাথপুর, মোট নয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এর মধ্যে চারটি আসন তফশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত এবং পাঁচটি সাধারণ আসন। ২৩ এপ্রিল প্রথম দফায় ইভিএমে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ (West Bengal Assembly Election 2026 Result) করেছেন এই জেলার মানুষ।

একদা মাওবাদীদের বাড়বাড়ন্ত থাকলেও, বর্তমানে পুরুলিয়ার পরিস্থিতি বদলেছে। লাল মাটির এই জেলায় একদা রাজনৈতিকভাবেও লালের দাপট ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দাপট কমেছে। ক্রমশই ফ্যাকাশে হয়েছে লাল, গাঢ় হয়েছে সবুজ, আবার সময়ের সঙ্গে মাথাচাড়া দিয়েছে গেরুয়া। পলাশ ফুলের পুরুলিয়ায় এবারের বিধানসভার লড়াইটা (Purulia Election Result) মূলত ঘাসফুল ও পদ্মফুলের মধ্যেই ছিল।  

২০২১ সালের বিধানসভায় নয়টি কেন্দ্রের মধ্যে এখানে তৃণমূল জিতেছিল তিনটি আসন, নয়টি গিয়েছিল বিজেপির দখলে। পাঁচ বছর পর বাংলায় বদলের সুর বাঁধতে মরিয়া বিজেপির জন্য তাই পুরুলিয়া জেলা মানে আশা, শক্ত ঘাঁটি। এই জেলায় ৩০ শতাংশ কুড়মি ভোট ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আদিবাসী তালিকাভুক্ত হওয়ার দাবি পূরণ না হওয়ায় কুড়মিদের তৃণমূলের প্রতি ক্ষোভ সর্বজনবিদিত। একদা এই ক্ষোভ থেকেই উঠেছিল ‘নো ভোট টু টিএমসি’-র ডাক। সময়ের সঙ্গে সঙ্গে সেই রোষ কী কমেছে?

আরও পড়ুন:- মুখরক্ষা করতে পারলেন না বীরবাহা হাঁসদাও, ঘাসফুলকে উপড়ে ফেলে ঝাড়গ্রামের জঙ্গমহলে ফুটল পদ্মফুল

তৃণমূলকে কি ফের একবার কাছে টেনে নেবে পুরুলিয়া? না লালমাটির দেশে গেরুয়া উঠবে, এই প্রশ্নই সকলের মনে মনে ঘোরাফেরা করছিল। শেষমেশ বদলের ঝড়ে পুরুলিয়া থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল সবুজ শিবির। বিজেপিকে হতাশ করল না পুরুলিয়া। নয় আসনের নয়টিতেই বিপুল ব্যবধানে জিতলেন বিজেপির সদস্যরা।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল:-

 
বিধানসভা কেন্দ্রের নাম প্রার্থীর নাম কে জয়ী?
বান্দোয়ান (তফশিলি উপজাতি) রাজীব লোচন সোরেন (TMC), লবসেন বাস্কে (BJP), রাঠু সিং সর্দার (CPIM), সীতেন মাণ্ডি (INC) লবসেন বাস্কে (BJP), ২৯৫৭৭ ভোটে জয়ী
বলরামপুর শান্তিরাম মাহাতো (TMC), জলধর মাহাতো (BJP), নমিতা মাহাতো(CPIM), সীতারাম হাঁসদা (API) জলধর মাহাতো (BJP), ৩৫০৫১ ভোটে জয়ী
বাঘমুন্ডি সুশান্ত মাহাতো (TMC) , রাহিদাস মাহাতো (BJP), পরিতোষ সিংহ বাবু (SUCI), নেপাল চন্দ্র মাহাতো (INC) রাহিদাস মাহাতো (BJP), ৪০৮১৭ ভোটে জয়ী
জয়পুর অর্জুন মাহাতো (TMC), বিশ্বজিৎ মাহাতো (BJP), সুফলচন্দ্র কুমার (SUCI), অশোক কুমার মুর্মু  (IND), অনিমেশ মাহাতো (IND) বিশ্বজিৎ মাহাতো (BJP), ২২২১৮ ভোটে জয়ী
পুরুলিয়া সুজয় বন্দোপাধ্যায় (TMC), সুদীপ কুমার মুখোপাধ্যায় (BJP), সায়ন্তন ঘোষ (CPIM), দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও (INC) সুদীপ কুমার মুখোপাধ্যায় (BJP), ৪৯২৫৩ ভোটে জয়ী
মানবাজার (তফশিলি উপজাতি) সন্ধ্যা রানী টুডু (TMC), ময়না মুর্মু (BJP), সোনামণি টুডু (CPIM), সম্বরী মাহালী (INC), রঞ্জিত কুমার হাঁসদা (AJUP) ময়না মুর্মু (BJP), ২৭২৮৩ ভোটে জয়ী
কাশীপুর সৌমেন বেলথরিয়া (TMC), কমলা কান্ত হাঁসদা (BJP), বৌরি সুলেখা (CPIM), সুভাষ চন্দ্র মাহাতো (INC) কমলা কান্ত হাঁসদা (BJP), ২১২৭৬ ভোটে জয়ী
পাড়া (তফশিলি জাতি) মানিকচন্দ্র বাউরি (TMC) , নাদিয়ার চাঁদ বাউরি (BJP), অলোক কুমার বাউরি (CPIM), ফাল্গুনী বাউরি (INC) নাদিয়ার চাঁদ বাউরি (BJP), ৩৩৭২১ ভোটে জয়ী
রঘুনাথপুর (তফশিলি জাতি) হাজারি বাউরি (TMC), মামণি বাউরি (BJP), গণেশ বাউরি (CPIM), সন্ধ্যা বাউরি (INC) মামণি বাউরি (BJP), ৪৪০৫৯ ভোটে জয়ী

 

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget