এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026 Result: বাংলায় গেরুয়া ঝড়, শেষমেশ কয়টি আসন জিতল বিজেপি? তৃণমূলের দখলে গেল কয়টি বিধানসভা?

West Bengal Election Result: বিজেপির সাংসদ খগেন মুর্মু, দিনকয়েক আগে বিজেপিতে যোগ দেওয়া চিকিৎসক নারায়ণ ব্যানার্জিদের ভবিষ্যদ্বাণীই অক্ষরে অক্ষরে মিলে গেল।

কলকাতা: ৪ঠা মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal Election Result) প্রকাশের দিন ছিল। ভোট সম্পূর্ণ হওয়া ২৯৩টি কেন্দ্রের ফলপ্রকাশ হওয়ার কথা ছিল সোমবারই। গণনা শুরু হতেই একেবারে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে গেরুয়া ঝড় উঠে। সূর্য ঢলতে ঢলতে এটা  মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে বঙ্গ রাজনীতিতে পরের দিন নবসূর্যোদয় ঘটতে চলেছে। কিন্তু শেষমেশ কয়টি সিট জিতল বিজেপি? তৃণমূলই বা কয়টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করল? 

গত ১৫ মার্চ ভোট ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে গত ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election) হয় পশ্চিমবঙ্গে। সেই দফায় ১৬ জেলার ১৫২ কেন্দ্রে হয় ভোট গ্রহণ। ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ৩ কোটি ৬১ লক্ষ মানুষ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয় ২৯ এপ্রিল, বুধবার। সেই দফায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের ৭ জেলার ১৪২ কেন্দ্রের ভোটার। 

এবার ভোটে প্রত্যাবর্তন নয়, বাংলার মানুষ পরিবর্তনের পক্ষেই ভোট দিল। এগারোর পর ছাব্বিশ, ১৫ বছর পরে ফের পালাবদল ঘটল বঙ্গে। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। বিজেপির কাছে তৃণমূলের পরপর হেভিওয়েট মন্ত্রীরা হারালেন। ভবানীপুর ও নন্দীগ্রামে উভয় কেন্দ্রেই জিতলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলা গড়াতেই একের পর এক কেন্দ্রে পিছিয়ে যায় তৃণমূল। সূর্যাস্তের পরেই খেলা ঘোরার দাবি করেছিলেন তৃণমূলনেত্রী। তবে তেমনটা হল না। 

কাজে এল না ডায়মন্ড হারবার মডেল! প্রত্যাবর্তন নয়, পালাবদলেরই পথে পশ্চিমবঙ্গ। সুজিত, চন্দ্রিমা, শশী, দেবাশীষ কুমার, ব্রাত্য থেকে অতীন-একের পর এক হেভিওয়েট নেতা, মন্ত্রীরা পরাজিত হলেন। পাঁচ বছর আগে যেখানে তৃণমূল ৪৭.৯৮ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে এবারে তাদের ভোট কমে দাঁড়াল ৪০.৮০ অর্থাৎ সাত শতাংশের খানিকটা কম ভোট কাটা গেল তৃণমূলের। সেখানে বিজেপি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে ৩৮.১৩ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে পাঁচ বছর পর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৪৫.৮৪। অর্থাৎ মোটামুটি যে সাত শতাংশ ভোট তৃণমূলের কমেছে, সেই পুরো শতাংশটাই বিজেপির দিকে গিয়েছে বলে দেখা যাচ্ছে। তবে ভোটের শতাংশে খুব বেশি পার্থক্য না হলেও, কেন্দ্রের নিরিখে একপেশেভাবে জয় পেল বিজেপি।

বিজেপির সাংসদ খগেন মুর্মু, দিনকয়েক আগে বিজেপিতে যোগ দেওয়া চিকিৎসক নারায়ণ ব্যানার্জির মুখে শোনা গিয়েছিল ২০০টি আসন জয়ের আশ্বাস। সেইমতোই ২৯৩টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয় পেল বিজেপি, ৮০টি আসনে জিতেছে তৃণমূল। এখনও অবধি নির্বাচন কমিশনের তরফে রাজারহাট নিউটাউনের জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ১৮ রাউন্ডের মধ্যে ১৭ রাউন্ড গণনা শেষে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায় বিজেপির পীযূষ কানোরিয়ার থেকে মাত্র ৩২৩ ভোটে এগিয়ে। এছাড়া সিপিএমের মোস্তাফিজুর রহমান, আজুপের হয়ে দুই কেন্দ্রে হুমায়ুন কবীর, ভাঙড়ে আইএসএফের নৌশাদ সিদ্দিকি এবং কংগ্রেসের মোতাব শেখ ও জুলফিকর আলি জয়লাভ করেছেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget