এক্সপ্লোর

Election Commission of India: 'ভোটের সময় রাজনৈতিক হিংসা বরদাস্ত নয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা', কড়া বার্তা নির্বাচন কমিশনের

West Bengal Assembly Election 2026: 'রাজনৈতিক হিংসা এবং ভোটকে প্রভাবিত করার কোনও বিষয়কে নির্বাচন কমিশন বরদাস্ত করবে না। এরকম যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্য়বস্থা নেওয়া হবে।'

Election Commission of India: রাজনৈতিক হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ভোট ঘোষণা করে আইনশৃঙ্খলা ইস্যুতে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। যদিও গতকালই তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল গিরিশ পার্ক এলাকা। এই আবহে বিরোধীদের প্রশ্ন, আদৌ পশ্চিমবঙ্গে রক্তপাতহীন নির্বাচন করা যাবে তো? রবিবারের সাংবাদিক বৈঠকে ভোটের দিন ঘোষণার আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, 'রাজনৈতিক হিংসা এবং ভোটকে প্রভাবিত করার কোনও বিষয়কে নির্বাচন কমিশন বরদাস্ত করবে না। ভারতে নির্বাচন অনুষ্ঠিত হয় সংবিধান ও আইন মেনে। এরকম যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্য়বস্থা নেওয়া হবে। গত নির্বাচনের সময় হিংসায় যে সমস্ত পুলিশ আধিকারিকরা জড়িত ছিলেন সেই তালিকা তৈরি হয়েছে। আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।' 

পঞ্চায়েত থেকে পুরসভা, বিধানসভা থেকে লোকসভা, পশ্চিমবঙ্গে ভোট মানেই রাজনৈতিক হিংসার তিক্ত ইতিহাস... এই পরিস্থিতিতে রবিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে গিয়ে, আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। তবে এরকম কড়া বার্তা আগের ভোটগুলিতেও দেওয়া হয়েছে বারবার। তারপরও কোথাও গুলি চলেছে, কোথাও বোমাবাজি হয়েছে। কোথাও কেউ খুন হয়েছেন। কোথাও ঝরেছে রক্ত। বারবার দেখা গেছে এসব ছবি। এবার পশ্চিমবঙ্গে ২ দফায় হবে ভোটগ্রহণ। ২৩ এবং ২৯ এপ্রিল ভোট হবে। প্রথম দফায় ১৫২ আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে পশ্চিমবঙ্গে। ৪ এপ্রিল ভোটগণনা হবে। কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় ভোট হবে দ্বিতীয় দফায়। 

২০২১-এর বিধানসভা নির্বাচনের পরও বেলাগাম সন্ত্রাসের অভিযোগ ওঠে। যার জেরে খুন, ধর্ষণের মতো ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তার মধ্য়ে এবার এরাজ্য়ে বিধানসভা ভোট মাত্র ২ দফায়। দিল্লিতে বসে মুখ্য নির্বাচন কমিশনার যখন আইনশৃঙ্খলার প্রশ্নে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বাস দিচ্ছেন, তার মাত্র ২৪ ঘণ্টা আগেই, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গিরিশ পার্ক। খোদ মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। অন্যদিকে, বিজেপি সমর্থকদের বাস ও গাড়িতে চলে ভাঙচুর। এই অবস্থায় এদিন বারবার ঘুরেফিরে এসেছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন। এই আবহে আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এবারের ২ দফায় ভোটে পশ্চিমবঙ্গে কী ছবি দেখা যাবে? তা জানতে অপেক্ষা করতে হবে এপ্রিলের শেষ সপ্তাহ অবধি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

BJP News : BJP News : প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শন, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের
PM Narendra Modi:
Chok Bhanga 6ta: ধর্মতলায় নিট-বিক্ষোভে অশান্তির ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ
CJP Protest: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার ১৪; ধৃত ১৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget