এক্সপ্লোর

TMC Candidate List: "এই ঘোষণার ক্ষেত্রে অন্য গন্ধ পাচ্ছি..", দলের টিকিট না পেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য পুরুলিয়া মহিলা তৃণমূল সভানেত্রী মিনু বাউরির

Minu Bowri ON TMC Candidate List: পুরুলিয়ার পাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থীকে নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী। 

কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও রাজীব চৌধুরী, কলকাতা: তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শাসকদলের একাধিক বিধায়ক। পুরুলিয়ার পাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থীকে নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী। 

আরও পড়ুন, একদা 'TMC কর্মী খুনে' গ্রেফতার হন ! চার্জশিটেও আছে নাম, তাহলে শুভেন্দুর বিরুদ্ধে পবিত্রই কেন তৃণমূলের তুরুপের তাস ?
 
পুরুলিয়ার পাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থীকে নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী। এই বিধানসভা থেকে এবার মানিক বাউরিকে প্রার্থী করেছে তৃণমূল। যার নেপথ্যে চক্রান্ত দেখছেন স্থানীয় তৃণমূল নেত্রী। পুরুলিয়া  মহিলা তৃণমূল সভানেত্রী  মিনু বাউরি বলেন, এই ঘোষণার ক্ষেত্রে কিছুটা অন্য গন্ধ আমি পাচ্ছি। এমন একজন প্রার্থী তিনি যাকে কর্মীরা চেনে না। এই যে চক্রান্ত, জানি না কী হবে পাড়া বিধানসভা, কিন্তু এর বিচার আমি মনে করি জনগণ নিশ্চয়ই দেবে। প্রকাশ্যে কিছু না বললেও, প্রার্থী তালিকা প্রকাশের পর ফেসবুকে আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী কটাক্ষের সুরে লিখেছেন, আলিপুরদুয়ার জেলায় অনেক উন্নয়নের কাজ হয়েছে। যিনি সব টেন্ডার নিয়েছেন, সেটা প্রায় ২০০ কোটি টাকার। তার নেতৃত্বেই বিধানসভার নির্বাচন করুন। দারুণ লাগল আপনাদের পলিসি। এরকম পলিসি তো কোনও ইনসিওরেন্স কোম্পানির নেই।

হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক ও বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে এবার আর প্রার্থী করেনি তৃণমূল।এবার প্রার্থী করা হয়েছে মহম্মদ মাতেবুর রহমানকে। হরিশ্চন্দ্রপুর বস্ত্র প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন বলেন, দল আমার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে। কী কারণে করেছে, জনগণই বলবে। গত ২০২১ সালে যাকে আমি ৭৭ হাজারের অধিক ভোটে হারিয়েছিলাম, সেই লোকটা হঠাৎ করে বিজেপি থেকে এসে, হঠাৎ করে টিকিট পেয়ে যায়, এটা মানুষই রায় দেবে। 

টিকিট পাননি জলপাইগুড়ির রাজগঞ্জের টানা ৪ বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়।  বদলে এবার প্রার্থী করা হয়েছে, অ্যাথলিট স্বপ্না বর্মনকে। রাজগঞ্জ তৃণমূল বিধায়ক  খগেশ্বর  রায় বলেন, 'আজকে আমি টাকার কাছে হেরে গেলাম।  আমি শুধু নয়, সবাই বল, সবাই পদত্য়াগ করবে।'দীর্ঘদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ছিলেন।এছাড়াও কখনও NBSTC-র চেয়ারম্যান। তো কখনও কোচবিহার পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন।তৃণমূলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সেই রবীন্দ্রনাথ ঘোষকেও এবার আর প্রার্থী করেনি দল।

নাটাবাড়ি প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক   রবীন্দ্রনাথ ঘোষ বলেন, আশা করেছিলাম, নিশ্চয় একটা শেষ টিকিট পাব এবং সম্মানের সঙ্গে অবসর নেব, কিন্তু সেটা আমার কপালে জুটল না। প্রার্থী না করায় ক্ষোভ উগরে দিয়েছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। চুঁচুড়া তৃণমূল বিধায়ক  অসিত মজুমদার বলেন, দল কাজ করতে বললে করতে হবে নাকি, চাকর নাকি?'জলঙ্গিতেও বিদায়ী বিধায়ক আবদুর রাজ্জাক মণ্ডলকে আর প্রার্থী করেনি তৃণমূল। জলঙ্গি তৃণমূল কংগ্রেস বিধায়ক  আবদুর রাজ্জাক মণ্ডল বলেন, কালকে দুটোর সময় যোগদান করেছে, আর সাড়ে তিনটে চারটের মধ্যে, দেড় থেকে দু ঘণ্টার মধ্যে সে প্রার্থী হয়ে গেল জলঙ্গির। এতে জলঙ্গিবাসী খুব অপমানিত হয়েছে। রেজাল্ট যেটা হওয়ার সেটাই হবে।' 
 
টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পূর্বস্থলী উত্তর বিধানসভার তৃণমূল বিধায়কও। পূর্বস্থলী উত্তর তৃণমূল কংগ্রেস বিধায়ক  তপন চট্টোপাধ্যায় বলেন, ৯৮ সালে যাঁরা এসেছে তাঁরা দলে মর্যাদা পাবে না। তাঁদের দাম বেশি একবার বিজেপি, একবার সিপিএম, একবার তৃণমূল, তাঁদের দাম বেশি। বেঁচে গিয়েছি। আমি এখন মেয়েকে নিয়ে, নাতনিকে নিয়ে থাকব। আমডাঙার তিনবারের বিধায়ক রফিকুর রহমানের গলায় শোনা গেছে হতাশার সুর! আমডাঙা  তৃণমূল বিধায়ক  রফিকুর রহমান বলেন, আমি কি দুর্নীতি করেছি? কী অপকর্ম করেছি? এই সিট জিতবে না (তৃণমূল)। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকেও এবার আর প্রার্থী করেনি দল। প্রার্থী করা হয়নি বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক আবদুর রহিম কাজিকে। 

  

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget