এক্সপ্লোর

West Bengal Election 2026: 'তৃণমূলকে ভোট না দিলে এলাকায় থাকতে দেব না', ফের হুমকি ইমরান হাসান মোল্লার!

West Bengal Election News, TMC News: গতকালের পর আজও প্রকাশ্য সমাবেশ থেকে হুমকি ইমরান হাসান মোল্লার। এদিন তিনি বলেন, 'তৃণমূলকে ভোট না দিলে পিঠটা ফুলে বালিশ হবে।'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মগরাহাট পশ্চিম ব্লকে তৃণমূল যুব সভাপতির ভোটারদের হুমকির ভিডিও ভাইরাল।
  • নেতা বলেন, তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে।
  • পূর্বেও একই ধরনের হুমকি দিয়েছিলেন এই তৃণমূল নেতা।
  • অন্যান্য তৃণমূল নেতাদেরও একই সুরে হুমকি দিতে দেখা গেছে।

কলকাতা: ভোট (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই হুমকি-হুঁশিয়ারির অভিযোগ আসছে। বহরমপুর, জীবনতলার পর এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ব্লকে তৃণমূলের (TMC) যুব সভপতি ইমরান হাসান মোল্লার ভোটারদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল (Video Viral) হল। 

কী হুমকি দিয়েছিলেন ওই তৃণমূল নেতা?

গতকালের পর প্রকাশ্য সমাবেশ থেকে হুমকি ইমরান হাসান মোল্লার। এদিন তিনি বলেন, 'তৃণমূলকে ভোট না দিলে পিঠটা ফুলে বালিশ হবে।' মগরাহাটে ফের বিরোধীদের যুব তৃণমূল নেতার হুমকি ঘিরে বিতর্ক বেড়েছে। হুঁশিয়ারির সুরে বলেন, 'তৃণমূল ছাড়া কোনও ভোট যেন অন্য কোথাও না পড়ে। তৃণমূলের বাইরে ভোট পড়লে, এলাকায় থাকতে দেব না। তৃণমূলকে ভোট না দিলে, লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে পাবে। এমনকী কীভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাবে, দেখে নেওয়ার হুঁশিয়ারি। 

এর আগেও হুমকি দিয়েছিলেন, কী বলেছিলেন সেই সময় তৃণমূলের যুব সভাপতি? 

এর আগেও 'অকুতোভয়' ইমরান হাসান মোল্লা ভোটের আগেই হুমকি দিয়েছেন। তিনি বলেছিলেন, '৭০০টা ভোট এই বুথে ৭০০টা জোড়াফুলে দিতে হবে, যদি অন্য জায়গায় ভোট পড়ে, তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে, আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে, বেইমানদের ২০২১ সালে ক্ষমা করেছি, ২০২৬ সালে আমরা আর ক্ষমা করব না। যদি তৃণমূল করতে চাও, এলাকায় থাক, নাহলে আজকের পর থেকে বৌ-বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও, আমরা আর ক্ষমা করব না'।

এদিকে, তৃণমূল নেতার এই হুমকি ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'এরা তৃণমূলের সম্পদ, এদের এমন ওষুধ দিতে হবে, যাতে ভোটের পরে সোজা দাঁড়াতে না পারে, এরা বলছে এলাকা ছেড়ে পালিয়ে যেতে, ভোটের পরে এরাই এলাকা ছেড়ে পালিয়ে যাবে'। 

ইমরানের মতো অন্যান্যরাও হুমকি-পথে?

তবে শুধু ইমরান নন, এর আগে বহরমপুরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু মণ্ডলের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে বহরমপুরের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের প্রচারে ভোটারদের কার্যত হুমকি দিতে দেখা যায় তাঁকে। সাফ বলা হয়েছিল, 'পদ্মফুলে ভোট দেওয়া যাবে না খাতায় এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির, কে ভোট দিচ্ছে, আমরা সব, মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে'। 

এমনকী একই হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, 'যাঁরা আমাদের পোলিং এজেন্ট হবেন, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে...'। নির্বাচন কমিশন সষ্ঠু ভোটের প্রতিশ্রুতি দিলেও শাসক নেতাদের এরকম হুমকি-হুঁশিয়ারির পর নির্বিঘ্নে ভোট দিতে পারবেন তো সাধারণ মানুষ? সেই প্রশ্নই উঠছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University Chaos:
Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget