এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: 'প্রয়োজনে একদিন উপোস করুন, যাঁরা পারবেন না...', দলীয় এজেন্টদের হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর

West Bengal Election 2026: 'প্রয়োজনে একদিন উপোস করুন। যাঁরা পারবেন না, তাঁদের যেতে হবে না।' দলের কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে গিয়ে এভাবেই হুঁশিয়ারি দিলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী।

কাটোয়া, পূর্ব বর্ধমান : আজ ভোট গণনা। ইতিমধ্যেই দলীয় কাউন্টিং এজেন্টদের একাধিক সতর্কবার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভার্চুয়াল মিটিং করে বিভিন্ন ব্যাপারে দলের কাউন্টিং এজেন্টদের সতর্ক করেছেন তাঁরা। এবার দলীয় এজেন্টদের প্রশিক্ষণ দিতে গিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী।              

'প্রয়োজনে একদিন উপোস করুন। যাঁরা পারবেন না, তাঁদের যেতে হবে না।' দলের কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ দিতে গিয়ে এভাবেই হুঁশিয়ারি দিলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়ার দলীয় অফিসে এভাবেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আরও বলেছেন, 'আমাদের মাথায় রাখতে হবে, সারাদিন আমাদের না খেয়ে কাজ করতে হবে। খেতে পেলাম না, জল পেলাম না এসব ভাবলে... কেউ যদি ভাবেন, তিনি এখনই রিভোক করে দিতে পারেন। তাঁর বদলে অন্য কাউকে নেওয়া হবে। যাঁরা ভিতরে থাকবেন, তাঁদের এই কষ্টটা মেনে নিতে হবে।' 

আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা 

শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেত্রী সতর্ক করে দেন, ভোর ৫টায় গণনাকেন্দ্রে পৌঁছে যাবেন। বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। যদি দেখেন ২০০-৩০০ ভোটে বিজেপিকে জিতিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পুনর্গণনা করতে বলবেন। যদি EVM হ্যাক করে, কাউকে ছাড়ব না। বিজেপি মানসিকতার কিছু ডেটা অপারেটর নেওয়া হয়েছে। আপনি ৪ হাজারে জিতছেন, কিন্তু ২ হাজারে হারছেন বলে দেখিয়ে দেওয়া হতে পারে। স্লো কাউন্টিং করতে পারে। মধ্যরাত পর্যন্ত হতে পারে। 

পাশাপাশি তৃণমূলনেত্রী বলেন, গণনাকেন্দ্রে ১০ সেকেন্ডও যেন লোডশেডিং না হয় দেখবেন। ১০ সেকেন্ডে ৫০টা মেশিন পাল্টে দিতে পারে। যদি কোথাও লোডশেডিং হয়, দলীয় নেতৃত্বকে জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সার্টিফিকেট না নিয়ে টেবিল ছেড়ে ওঠা যাবে না। কোথাও যদি এজেন্টকে বসতে না দেওয়া হয়, তখনই সেখানে প্রার্থীকে পৌঁছে যেতে হবে। পোস্টাল ব্যালটকে হালকাভাবে নেবেন না। জয়ের ব্যবধান কম হলে সেখানে পোস্টাল ব্যালট পুনর্গণনার দাবি জানাতে হবে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও নির্দেশ দিয়েছেন, কাউন্টিং টেবিলে EVM-এর ব্যাটারি চেক করুবেন। ব্যাটারির চার্জ ৭০ শতাংশ থাকলে, VVPAT কাউন্টিংয়ের দাবি জানাবেন।      

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget