এক্সপ্লোর

TMC Election Campaign: তৃণমূলের ভোট-প্রচারে সাপ-লুডোর ছক ! সিঁড়িতে সরকারি প্রকল্প, সাপের মুখে কারা?

Snake Ludo TMC Election Campaign: প্রচারে এবার লুডোর ছক। সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে তৃণমূল সরকারের একাধিক প্রকল্প। সাপের মুখের জায়গায় রয়েছে বিজেপি নেতাদের মুখের আদলে তৈরি কার্টুন। 

কলকাতা : আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে জোরকদমে চলছে ভোটপ্রচার। কথায় আছে ভোট বড় বালাই। তাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার তৃণমূলের হাতিয়ার সাপ-লুডো ! প্রচারে এবার লুডোর ছক ব্য়বহার করছে তৃণমূল। যেখানে, সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে তৃণমূল সরকারের একাধিক প্রকল্প। আবার, সাপের মুখের জায়গায় রয়েছে বিজেপি নেতাদের মুখের আদলে তৈরি করা কার্টুন। 

আট থেকে আশি, বাঙালির পছন্দের খেলাগুলোর মধ্যে অন্যতম সাপ-লুডো। ভোটের মুখে এবার সেটাই ঢুকে পড়ল পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সাপ-লুডোকে প্রচারের হাতিয়ার করল তৃণমূল। প্রচারে বেরিয়ে ভোটারদের একটি কার্ড বিলি করছে তৃণমূল। তার একদিকে লেখা 'দিদির ১০ প্রতিজ্ঞা'। সেই কার্ড খুললেই দেখা যাচ্ছে, সাপ-লুডো খেলার ছক। আর সেখানেই রয়েছে চমক। সাপ-লুডোর সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে তৃণমূল সরকারের প্রকল্প এবং বিভিন্ন পদক্ষেপকে। যেমন ১২ নম্বরে থাকা সবচেয়ে বড় সিঁড়িতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের নাম। তেমনই সিঁড়ি হিসেবে রয়েছে যুবসাথী, বাংলার বাড়ির মতো প্রকল্পের নাম। আর ১০০ নম্বরে লেখা রয়েছে তৃণমূলের স্লোগান - জয় বাংলা।      

সাপ-লুডোর সিঁড়িতে যখন ইতিবাচক দিক হিসেবে তৃণমূল সরকারের প্রকল্পকে তুলে ধরা হয়েছে, তেমনই সাপের মুখের জায়গায় রয়েছে বিজেপি নেতাদের মুখের আদলে তৈরি করা কার্টুন। যেমন ৯৭ ও ৯৮ নম্বরে একটি দু'মুখো সাপের ছবি রয়েছে। যেখানে বিজেপির দুই শীর্ষ নেতার মুখের আদলে কার্টুন বসানো হয়েছে। সঙ্গে রয়েছে রাজনৈতিক বার্তাও। একটিতে লেখা 'মাতৃ ভাষায় কথা বন্ধ', অন্যটির মুখে লেখা 'মাছ, মাংস বন্ধ'। এছাড়া একাধিক নম্বরে রাজ্য বিজেপির একাধিক নেতার মুখের আদলে তৈরি কার্টুন বসানো হয়েছে। যেমন ৮০ নম্বর ঘরে লেখা ভোটাধিকার বাতিল। 

এই সাপ-লুডো নিয়ে রাজ্যজুড়ে প্রচারে নেমেছে তৃণমূল। রবিবার কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না নস্করহাট দক্ষিণপাড়ায় মহিলা ভোটারদের মধ্যে এই বোর্ড বিলি করেন। সুভাষপল্লি রবীন্দ্রনগরে বোর্ড বিলি করেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। নিজের নির্বাচনী কেন্দ্রের একটি বেসরকারি আবাসনে এদিন প্রচারে যান বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। সেখানেও তাঁর হাতে ছিল এই সাপ-লুডো। শেষ অবধি ভোটাররা কাকে সাপের মুখে ফেলবেন, আর কাকে মই দিয়ে ওপরে তুলবেন, তা জানা যাবে চৌঠা মে।     

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget