এক্সপ্লোর

Exit Poll 2026 Live Updates: দ্বিতীয় দফার নির্বাচন শেষে কী বলছে এগজ়িট পোল? যাবতীয় সমীক্ষার দেওয়া তথ্যের চুলচেরা বিশ্লেষণ

West Bengal Assembly Election: কী বলছে এগজ়িট পোল? যাবতীয় সমীক্ষার দেওয়া তথ্যের চুলচেরা বিশ্লেষণ

LIVE

Key Events
West Bengal assembly election 2026 exit poll live updates tmc bjp cpm reactions ABP Ananda Exit Poll 2026 Live Updates: দ্বিতীয় দফার নির্বাচন শেষে কী বলছে এগজ়িট পোল? যাবতীয় সমীক্ষার দেওয়া তথ্যের চুলচেরা বিশ্লেষণ
দ্বিতীয় দফার নির্বাচন শেষে কী বলছে এগজ়িট পোল? যাবতীয় সমীক্ষার দেওয়া তথ্যের চুলচেরা বিশ্লেষণ
Source : PTI

Background

কলকাতা: প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও তুমুল উৎসাহের সঙ্গে ভোট দিলেন বহু মানুষ। একই সঙ্গে পড়ল রেকর্ড ভোটও। দ্বিতীয় দফায় বুধবার ভোটগ্রহণ হল কলকাতা-সহ ৭টি জেলার ১৪২টি আসনে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, এদিন বিকেল ৫টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৮৯ দশমিক ৯৯ শতাংশ। গত বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে, ৯৩ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছিল। স্বাধীনতার পর সর্বোচ্চ। সেই রেকর্ড কি ছাপিয়ে যাবে দ্বিতীয় দফায়? গোটা রাজ্যবাসী সেটা দেখার অপেক্ষায় ছিলেন। ছাপিয়ে না গেলেও বুধবার সকাল থেকেই ভাল ভোট পড়তে শুরু করে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে ১৮.৩৯ শতাংশ। সকাল ১১টায় সেই হার দাঁড়ায় ৩৯.৯৭ শতাংশ। ৬১.১১ শতাংশ ভোট পড়ে যায় দুপুর ১টা পর্যন্ত। দুপুর ৩টে প্রদত্ত ভোটের হার দাঁড়ায় ৭৮.৬৪ শতাংশ। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৮৯.৯৯ শতাংশ। 

অন্যদিকে,  দ্বিতীয় দফার ভোটে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বুথের কাছ থেকেই উদ্ধার হয়েছে বোমা। এই বোমা উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়েছে এনআইএ। গ্রামের একটি পুকুরপাড় থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি বোমা। পুলিশ ঘিরে রাখে পুরো এলাকা। হাজির হয় কেন্দ্রীয় বাহিনীও। বুথের থেকে মাত্র ২০০ মিটার দূরে মিলেছে এই বোমাগুলি। ৬টি বোমা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সিআইডি- র একটি টিম গিয়েছে ঘটনাস্থলে। বম্ব ডিজপোজাল টিম গিয়ে নিষ্ক্রিয় করেছে বোমা। উদ্ধার হওয়া বোমাগুলি সুতলি দিয়ে তৈরি করা হয়েছে বলে অনুমান। সাধারণত স্থানীয় দুষ্কৃতীরাই এই সুতলি বোমা ব্যবহার করে বলে খবর। কারা এই বোমা রেখেছিল, কেন এই বোমা রাখা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এনআইএ- র টিম তদন্ত করছে। 

রাজ্যে দু’দফায় বিধানসভা নির্বাচন হয়ে গেল। জনতা জনার্দন কী রায় দিয়েছে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কী ভাবছেন ভোটাররা? সেই সব উত্তর আর প্রার্থীদের ভাগ্য এখন EVM বন্দি। তবে, তা নিয়ে বুথ ফেরত সমীক্ষা করেছে দেশের বিভিন্ন মিডিয়া। সেই দুহাজার পাঁচ সাল থেকে এবিপি আনন্দে প্রতিটি নির্বাচনে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তার মধ্যে কিছু মিলেছে, আবার কিছু মেলেনি। মেনে নিতে এতটুকুও দ্বিধা নেই যে, এইসব সমীক্ষার accuracy কিন্তু ক্রমশ কমছে। এর কারণ, শুধুমাত্র সমীক্ষার Sample Size ছোট হওয়া নয়, ইদানিং এর বড় কারণ চ্যাটবট বা বিভিন্ন AI সফটওয়্যারের ব্যবহার। Field-Survey যত কমবে, মোবাইল বা AI সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক তত বাড়বে। তবুও, প্রতিষ্ঠিত সমীক্ষক সংস্থাগুলো বাংলার ভোট নিয়ে যে-সব সমীক্ষা করবে, তাদের সবার সমীক্ষাই আমরা তুলে ধরব। কিন্তু এই সমীক্ষার সঙ্গে আমাদের জার্নালিস্টিক জাজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া সংখ্যাগুলো হুবহু আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে মাত্র। আরও স্পষ্ট করে জানানো হচ্ছে, এবিপি আনন্দ নিজস্ব কোনও সমীক্ষা করেনি। রাজ্যের মসনদে কে, তা জানা যাবে একমাত্র ৪ মে-ই।

21:47 PM (IST)  •  29 Apr 2026

Subhendu Adhikari: 'ওইসব Exit Poll-ফোল ঠিক আছে.. মাঠে নেমে বলছি শুনুন...', বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী

Exit Poll -এর যাবতীয় রেকর্ড প্রকাশ্যে আসার পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'ওইসব Exit Poll-ফোল ঠিক আছে। আমি মাঠে নেমে Exit Poll বলছি আপনাকে.. ১৮০-র ও বেশি সিট পাবে বিজেপি। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পশ্চিমবঙ্গে BJP সরকার গঠন করবে। মোদিজীর গ্যারান্টি। '

21:10 PM (IST)  •  29 Apr 2026

Election 2026: চমকে দেওয়ার মতো তথ্য দিচ্ছে, জনমত পোলস-এর exit poll

জনমত পোলস-এর exit poll

সম্ভাব্য় আসন


তৃণমূল - 195-205
বিজেপি - 80-90
কংগ্রেস - 1-3
বামফ্রন্ট - 0-1
অন্য়ান্য় - 3-5

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Advertisement

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget