এক্সপ্লোর

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

RG Kar Hospital: ফের আচমকা হাসপাতালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

কলকাতা: রাজ্যের হাসপাতালের হাল-হকিকত দেখতে ফের সক্রিয় স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। এবার আচমকা আর জি কর  হাসপাতাল (RG Kar Hospital) পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী। আর জি কর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে আবর্জনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শারদ্বত মুখোপাধ্যায়। 

অবশ্য আর জি কর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে আবর্জনা নিয়েই শুধু নয়, ডায়াগনসিস সেন্টারে ডাক্তার না থাকা, হাসপাতালের কর্মীদের আইকার্ড না থাকা নিয়েও ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী। এর পাশাপাশি ইউরোলজি ওয়ার্ড, শিশুশল্য বিভাগ, চিকিৎসকদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। 

আর জি কর হাসপাতাল পরিদর্শনের ফাঁকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, 'পেডিয়াট্রিক্স ওয়ার্ড পরিচ্ছন্ন। তবে বেড কম। যা দেখে আমি খুশি নই। বলা হয়েছে। ওদের কাছে রেফার খুব কমে গিয়েছে। এটা ভাল জিনিস। আমরা দেখছি। মুখের কথায় চলব না। পেডিয়াট্রিক্সের অকুপেন্সি ৪০ শতাংশ মতো। যেটা আমার একটু অবাক লেগেছে।' 

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত আরও বলেন, 'প্রিমিয়ার টিচিং হসপিটাল এটা। ওরা বলেছে বিগত এক-দেড় মাসে রেফার কমে গিয়েছে। আমি শিক্ষার জন্য, যেগুলো স্পেশাল হয় বাচ্চাদের পড়ানো, পেডিয়াট্রিক কার্ডিওলজি, নেফ্রোলজি, পেডিয়াট্রিক রিউমাটোলজি যেগুলো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ডাক্তারি চিকিৎসায় ও পড়ুয়াদের জন্য। তাঁদের আমি বলেছি যদি ভর্তি দরকার না হয়, শিক্ষার জন্য তাঁদের ভর্তি করা। বেড অকুপেন্সি কমপক্ষে ৬০ শতাংশের বেশি রাখা উচিত। অবশ্য আমরা তো টেনে এনে ভর্তি করতে পারব না। দেখা হচ্ছে বিষয়টা।'

গত ৯ জুলাই আচমকা বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।  জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ থেকে শুরু করে হাসপাতালের নানা স্থান ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। আর সেবার পরিদর্শনের সময় হাসপাতালের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টারকে শোকজ করার নির্দেশও দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

বারাসত হাসপাতাল পরিদর্শনে গিয়ে দালালচক্রের সক্রিয়তা নিয়ে অভিযোগের বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত। তিনি জানান, এই দালালচক্র রুখতে নতুন ব্যবস্থা নেওয়া হবে। স্বাথ্যমন্ত্রী শারদ্বতের কথায়, 'হাসপাতালের কর্মী, নার্স, রোগী ও রোগীর আত্মীয়দের হাতে বিশেষ ব্যান্ড থাকবে। যাতে তাঁদের পরিচয় সহজেই চিহ্নিত করা যায়। এই ব্যান্ড ছাড়া কাউকে হাসপাতালে দেখতে পাওয়া গেলে তাঁকে দালাল হিসেবে চিহ্নিত করা হবে। আর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের
Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget