এক্সপ্লোর

West Bengal Assembly Election 2026: ২ দফার প্রার্থী তালিকা বেরোতেই ক্ষোভ-অসন্তোষ, দিকে দিকে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ

BJP Candidates: কর্মী-সমর্থকদের অভিযোগ একটাই। প্রার্থী পছন্দ হয়নি তাঁদের। তাই প্রার্থী বদল করতে হবে। বিভিন্ন জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ দেখা গিয়েছে। 

West Bengal Assembly Election 2026: পশ্চিবঙ্গে এবার ২ দফায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিজেপির। অথচ এর মধ্যেই দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ। কর্মী-সমর্থকদের অভিযোগ একটাই। প্রার্থী পছন্দ হয়নি তাঁদের। তাই প্রার্থী বদল করতে হবে। বিভিন্ন জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ দেখা গিয়েছে। 

হুগলির বলাগড় 

পদ্মে প্রার্থী-কাঁটা, বলাগড়ে বিজেপির পার্টি অফিসে তুলকালাম। বিজেপির প্রার্থী সুমনা সরকারকে বদলের দাবিতে বিক্ষোভ বিজেপির। জেলা বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ বিজেপি কর্মীদের। জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। 

জলপাইগুড়ির ময়নাগুড়ি 

প্রার্থী বদলের দাবিতে ময়নাগুড়িতে বিজেপির বিক্ষোভ। বিজেপি প্রার্থী কৌশিক রায়কে টিকিট দেওয়ায় বিক্ষোভ-উত্তেজনা। জেলা সভাপতিকে দলীয় কার্যালয়ে তালাবন্দি করে বিক্ষোভ কর্মীদের। 

মালদার বৈষ্ণবনগর 

মালদার বৈষ্ণবনগরেও বিজেপিতে প্রার্থী অসন্তোষ। প্রার্থী ঘোষণা হতেই মালদার বৈষ্ণবনগরে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কার্যালয়ের সামনে, টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ। 'বৈষ্ণবনগরের বিজেপি প্রার্থী রাজু কর্মকার বৈষ্ণবনগরের বাসিন্দা নন। সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত নন', দাবি বিক্ষোভকারী বিজেপি কর্মীদের। 

মুর্শিদাবাদের বড়ঞা 

প্রার্থিপদ পছন্দ না হওয়ায় বড়ঞায় বিক্ষোভে বিজেপি। রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।গতকালই দ্বিতীয় দফায় প্রকাশ হয়েছে মুর্শিদাবাদের বড়ঞার বিজেপি প্রার্থীর নাম। 

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 

টিকিট না পেয়ে ক্ষুব্ধ ভগবানপুরের বিজেপি বিধায়ক। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। 'অত্যাচার, প্রতিবন্ধকতা সামলে ৫ বছর মানুষের জন্য কাজ করেছি। আমাকে দ্বিতীয়বারের জন্য আর সুযোগ দিল না দল। আমার পিছনে যাঁরা কলকাঠি নেড়েছেন, তাঁদের ধন্যবাদ', দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কটাক্ষ রবীন্দ্রনাথ মাইতির। খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিককে ভগবানপুরে প্রার্থী করেছে বিজেপি। 'উনি আমার দাদার মতো, কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করব', বিধায়কের ক্ষোভ নিয়ে বলেছেন বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক। 

পূর্ব বর্ধমান জেলার কালনা 

কালনায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভ। কালনার বৈদ্যপুর মোড়ে রাজ্য সড়কের ওপর বিক্ষোভ। টায়ারে আগুন জ্বালিয়ে, রাস্তায় শুয়ে বিক্ষোভ কর্মীদের একাংশের। কালনায় বিজেপির বহিরাগত প্রার্থীকে মানা হবে না, প্রতিক্রিয়া বিক্ষুব্ধ কর্মীদের। কালনা বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে সিদ্ধার্থ মজুমদারের নাম। 'সিদ্ধার্থ মজুমদার কংগ্রেসে থেকে এসেছেন বলে আমরা ওঁকে মানি না', প্রতিক্রিয়া ক্ষুব্ধ বিজেপি কর্মীদের। পরে পুলিশ এসে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অবরোধ তোলে। 

নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ 

গেরুয়া শিবিরে প্রার্থী নিয়ে ক্ষোভ রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও। প্রার্থী বদলের দাবিতে পার্টি অফিসে বিক্ষোভ কর্মীদের একাংশের। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীমকুমার বিশ্বাস। অসীমকুমার বিশ্বাস বিজেপির কর্মী নন, দাবি বিক্ষোভকারীদের। প্রার্থী বদলের দাবিতে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কার্যালয়ে বিক্ষোভ কর্মীদের। 

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget