এক্সপ্লোর

Assembly Election: 'এলাকা ছেড়ে চলে যান নাহলে...' গণনার আগে এবার সিপিএম প্রার্থীকে হুমকি তৃণমূল নেতার

এই ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন রানিনগর বিধানসভার সিপিএম প্রার্থী জামাল হোসেন

মুর্শিদাবাদ: সিপিএম প্রার্থীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন স্থানীয় এক তৃণমূল নেতা। মুর্শিদাবাদের রানিনগর বিধানসভা কেন্দ্রের নওদাপাড়ায় ধরা পড়ল এমনই ছবি।  

রানিনগরের সিপিএম প্রার্থী জামাল হোসেনকে আঙুল উঁচিয়ে হুমকি দিতে দেখা গেল এলাকার তৃণমূল নেতা মুজিবর শেখকে। লোচনপুর গ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথের সিপিএম এজেন্ট রুহুল আমিন। তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে চায়ের দোকানে গতকাল রাতে তাঁকে মারধর করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।                

এই ঘটনায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন রানিনগর বিধানসভার সিপিএম প্রার্থী জামাল হোসেন। সিপিএম প্রার্থী আজ ঘটনাস্থলে গেলে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।                                                                            

আরও পড়ুন, ভোট-শেষে কাটোয়া কলেজের স্ট্রং রুমে EVM চুরির আশঙ্কা বিজেপি প্রার্থীর

সিপিএমের অভিযোগ, তৃণমূলের তরফে মারধর করা হলেও, পুলিশ ঘটনার যে ভিডিও সামনে এনেছে, তাতে অভিযোগই নস্যাৎ করা হয়েছে। পুরো সিসিটিভি ফুটেজ দেখতে চেয়ে এদিন এলাকায় যান সিপএম প্রার্থী। তখনই স্থানীয় তৃণমূল নেতা তাঁকে হুমকি দেন।                                                                                

এদিকে, কালনায় ২ মিনিটের জন্য স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ। গতকাল সন্ধ্যায় ছটা বাজতে পাঁচ থেকে ২ মিনিটের জন্য ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের। ২ মিনিটে অনেক কিছুই হতে পারে, তাই আজ থেকে রাত পাহারা দেওয়ার ঘোষণা তৃণমূল প্রার্থীর। কালনা কলেজে কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্টং রুম। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি নির্বাচন কমিশনের।

অন্যদিকে, ভোট-শেষে কাটোয়া কলেজের স্ট্রং রুমে রয়েছে EVM। কলেজের পিছনের দিকের একটি অংশ ভাঙা। নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কায় বিক্ষোভে বিজেপি প্রার্থী। কলেজের ভাঙা অংশ দিয়ে যে কেউ ঢুকে পড়তে পারে, আশঙ্কা বিজেপি প্রার্থীর। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget