এক্সপ্লোর

Election 2026: 'শান্তিপূর্ণ' প্রথম দফার ভোটের পর 'অশান্তি' ছবি? EVM বদলের অভিযোগ? পোলিং এজেন্টকে মারধর?

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের মুখেও 'ভোট অশান্তি' না হওয়ায় প্রশংসার সুর। রেকর্ড ভোটে খুশি কমিশন। CEO-র প্রশংসায় CEC।

কলকাতা: প্রথম দফায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কার্যত বুথে মাছি গলতে না দেওয়ার বন্দোবস্ত করেছিল নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে এসআইআরের পর প্রথম দফার ভোটেই রেকর্ড। রাজ্যে ভোট পড়ল ৯২ শতাংশেরও বেশি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের মুখেও 'ভোট অশান্তি' না হওয়ায় প্রশংসার সুর। রেকর্ড ভোটে খুশি কমিশন। CEO-র প্রশংসায় CEC।

তবে ভোট নির্বিঘ্নে হলেও ভোটের দিন ও ভোটের পরে হাতে গোনা কিছু অশান্তির চিত্রও ধরা পড়েছে। 

কোথায় কোথায় কী কী অশান্তি? 

ভোটপর্ব মিটতেই এবার EVM নিয়ে অশান্তি কোচবিহারে। বৃহস্পতিবার হলদিবাড়িতে কোনও নিরাপত্তা ছাড়াই ইভিএম মেশিন নিয়ে বুথ কেন্দ্রে যাচ্ছিলেন সেক্টর অফিসার। সেই সময় সেক্টর অফিসারের গাড়ি আটকান বিজেপির কর্মী সমর্থকরা। EVM বদলের আশঙ্কা করেন তাঁরা। ঘটনাস্থলে এসে পৌঁছন মেখলিগঞ্জের বিজেপির প্রার্থী দধিরাম রায়। এরপর বিজেপির প্রার্থী দধিরাম রায়কে আশ্বস্ত করা হয়। পরে ইভিএম সহ গাড়িটি DCRC-তে পৌঁছলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ায় বিজেপি কর্মীরা।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন কমিশন সূত্রে খবর যে EVM পাওয়া গেছে তা ছিল অতিরিক্ত EVM। 

প্রথম দফার নির্বাচন শেষ। রেকর্ড হারে ভোটদান হয়েছে পশ্চিমবঙ্গে। ভোট শেষের পর ইভিএম পরিবর্তনের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। পাঁশকুড়া পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতি অভিযোগ করেন, EVM পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। সিল করা EVM নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। অন্যদিকে, হলদিয়ার ব্রজনাথচক ও দোকানগাড়া এলাকায় নিরাপত্তারক্ষী ছাড়াই গাড়ি করে EVM নিয়ে যেতে দেখে বিক্ষোভ ছড়ায়। গাড়ি আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। জেলাপ্রশাসনের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

ভোটের পরও হিংসার ছবি। শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপির পোলিং এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপির নেতা বিপ্লব দে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয়সূত্রে খবর, বৃহস্পতিবার ভোট শেষের পর ডাবগ্রাম-ফুলবাড়ির ধনতলায় বাড়ি ফিরছিলেন। অভিযোগ, রাস্তায় কয়েকজন তাঁর উপর হামলা চালায়। আহত পোলিং এজেন্টকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বিজেপি নেতা কর্মীরা। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


বৃহস্পতিবার সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও, দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমের খয়রাশোল। EVM বদলের দাবিতে সকুলের বাইরে বিক্ষোভ দেখান ভোটারদের একাংশ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget