এক্সপ্লোর

Suvendu Adhikari : প্রধান লক্ষ্য কী ? মুখ্যমন্ত্রী হয়ে এক্স হ্যান্ডেলে প্রথম পোস্টেই লিখলেন শুভেন্দু...

Bengal's New CM : মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর প্রধান লক্ষ্য কী হবে সেকথা জানালেন এক্স হ্যান্ডেলে।

কলকাতা : রাজ্যে শুরু হয়ে গেল বিজেপি সরকারের যাত্রাপথ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর প্রধান লক্ষ্য কী হবে সেকথা জানালেন এক্স হ্যান্ডেলে। সোশ্যাল পোস্টে তিনি লিখলেন, "উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা, সাংস্কৃতিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার রক্ষাই হবে আমাদের প্রধান লক্ষ্য।" 

পশ্চিমবঙ্গের উদ্দেশে প্রণাম জানিয়ে শুভেন্দু লেখেন, "আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে তাঁর চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁর ভাবনা, আদর্শ চিরকাল আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। আজ পশ্চিমবঙ্গের নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলাম। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয়মন্ত্রী ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমি পশ্চিমবঙ্গে সুশাসন, নিরাপত্তা ও সর্বাঙ্গীন উন্নয়ন প্রতিষ্ঠার সংকল্প গ্রহণ করলাম।"

ভোটপর্বে রাজ্যে প্রচারে এসে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে 'সোনার বাংলা' গড়ার লক্ষ্যে কাজ করবে। সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল শুভেন্দুর এক্স পোস্টে।

'মোদি হ্যায় তো মুমকিন হ্যায়', শপথ-গ্রহণ অনুষ্ঠানে 'ইমোশনাল' হয়ে পড়লেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

তিনি লিখলেন, "সোনার বাংলা গড়ার লক্ষ্যে এই সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। উন্নয়ন, কর্মসংস্থান, নারী সুরক্ষা, সাংস্কৃতিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার রক্ষাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীর প্রতি কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ প্রণাম জানাই।"

বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। আজ রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রের নামী-দামি ব্যক্তিত্বদের উপস্থিতিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথও নিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ-গ্রহণ অনুষ্ঠানের কথা আগেই জানিয়ে দিয়েছিল বিজেপি। সেইমতো এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনদের উপস্থিতিতে শপথ নিলেন শুভেন্দু। সেইসঙ্গে, বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন শপথগ্রহণের মঞ্চে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Advertisement

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget