এক্সপ্লোর

WB Election 2021: পরালেন মাস্ক, ধরলেন হাত, প্রচারে পায়েল

বিজেপির তারকা প্রার্থী তিনি। গেরুয়া শিবিরে যোগদান করেই পেয়েছেন ভোটে লড়াইয়ের টিকিট। মঙ্গলবার টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন পূর্ব বেহালা কেন্দ্রের বিজেপি প্রার্থী পায়েল সরকার।

কলকাতা: বিজেপির তারকা প্রার্থী তিনি। গেরুয়া শিবিরে যোগদান করেই পেয়েছেন ভোটে লড়াইয়ের টিকিট। মঙ্গলবার টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন পূর্ব বেহালা কেন্দ্রের বিজেপি প্রার্থী পায়েল সরকার।

প্রচারের ফাঁকে এবিপি আনন্দকে অভিনেত্রী বললেন, ‘মায়ের কাছে প্রার্থনা করলাম, সবাই ভাল থাকুক, সুস্থ থাকুক। আগামীদিনগুলো আরও ভাল কাটুক। প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই মিলে একটা সুন্দর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখছি। আমরা যাতে সবাই মিলে বাংলাকে সোনার বাংলা গড়ে তুলতে পারি সেই প্রার্থনাই করলাম।’

হরিদেবপুরের মহাত্মা গাঁধী রোড দিয়ে পদযাত্রা করেন অভিনেত্রী। প্রচারে বেড়িয়ে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বললেন। কখনও আবার ঢুকে পড়লেন রাস্তার পাশের দোকানে। কারও দিকে বাড়িয়ে দিলেন ভরসার হাত। এক মহিলাকে আবার মাস্ক ঠিক করে পরিয়ে দিলেন। কেমন সাড়া পাচ্ছেন? পায়েল বলছেন, ‘মানুষ ভীষণভাবে সাড়া দিচ্ছেন। মানুষের সঙ্গে এভাবে সরাসরি কথা বলতে পারা আমার কাছে একটা ভীষণ অন্যরকম অভিজ্ঞতা।’

বিজেপি তাঁকে প্রার্থী করায় শুরুতে বেশ চমকে গিয়েছিলেন পায়েল। এবিপি আনন্দকে আগেই বলেছিলেন, ‘পূর্ব বেহালা ভীষণ গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমি এই কেন্দ্র থেকে প্রার্থী মনোনীত হওয়ার একটু অবাকও। বেহালার সঙ্গে যোগাযোগ দীর্ঘদিনের। বেহালার ওপর দিয়ে শ্যুটিং করতে গিয়েছি। প্রচুর বন্ধু-বান্ধবের বাড়ি বেহালায়। সমস্ত রাস্তাঘাট চিনি। মানুষের সুবিধা অসুবিধা জানতে চাই। সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলব। সেগুলো সমাধানের চেষ্টা করব।’

তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়। পায়েল বলছেন, ‘আমার বিরোধী ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র। চেষ্টা করব দলের আস্থাকে মর্যাদা দিতে। বেহালার মানুষ আমার ওপর বিশ্বাস রাখলে নিজের একশো শতাংশ দেব।’ যোগ করেন, ‘প্রধানমন্ত্রীর আশীর্বাদ রয়েছে। পুরো দল আমার সঙ্গে রয়েছে।’

উল্লেখ্য, বিজেপিতে যোগদান করে পায়েল বলেছিলেন, ‘রাজনীতিতে যোগদান নিয়ে নাকি কথাবার্তা চলছিল অনেকদিন থেকেই। আমি সবসময়ই সাম্প্রতিক ঘটনার খবর রাখতে, সেইসব নিয়ে কথা বলতে ভালোবাসতাম। তবে সরাসরি রাজনীতিতে যোগদানের কথা ভাবিনি কখনও। সত্যি কথা বলতে এর আগে যোগদানের অফার পাইনি। যখন অফার পেলাম, মনে হল এটাই সঠিক সময়।’

মানুষের কাজ করার জন্য সিস্টেমের প্রয়োজন। কিন্তু বিজেপিকে কেন বেছে নিলেন পায়েল? উত্তরে অভিনেত্রী বলেছিলেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদিকে অনুসরণ করছি। বিজেপি সরকারের আমলে ভারতে অনেক পরিবর্তন এসেছে। এমন অনেক উন্নয়নমূলক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে যা অন্য কোনও সরকার নিতে পারেনি। এমন ছোট ছোট অনেক কিছু জিনিস আমায় আকর্ষণ করেছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget