এক্সপ্লোর

WB Election 2021: কমিশনের ওপর চাপ বাড়িয়ে সুদীপ জৈনের অপসারণ দাবি তৃণমূলের, নাটক করে লাভ নেই, কটাক্ষ বিজেপির

বিজেপির অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ে না পেরে কমিশনকে আক্রমণের রাস্তা নিয়েছে তৃণমূল। রাজ্য বিজেপির সহ সভাপতি অর্জুন সিংহ বলেন, ‘‘কমিশনকে ধমক চমক দেওয়ার চেষ্টা করছে তৃণমূল, চাপ তৈরি করে সুদীপ জৈনের অপসারণের দাবি জানানো হচ্ছে, নাটক করার চেষ্টা, ইসির গাইডলাইনের বাইরে কেউ যায় না ৷’’

আশাবুল হোসেন, কলকাতা: ভোটের মুখে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণের দাবি জানাল তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া চিঠিতে সুদীপ জৈনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করা হয়েছে। যা নিয়ে বিজেপির কটাক্ষ, কমিশনের উপর চাপ বাড়ানোর চেষ্টা হলেও লাভ হবে না।

তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, ‘‘দলের পক্ষ থেকে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণের দাবি করা হয়েছে ৷’’  এ ব্যাপারে গত লোকসভা নির্বাচনের সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার উল্লেখ করেছেন সৌগত।

অন্যদিকে রাজ্য বিজেপির সহ সভাপতি অর্জুন সিংহ বলেন, ‘‘সেই সময় রাজ্য সরকার তদন্ত কমিশন বসিয়েছিল, সেই রিপোর্ট কেন এল না ৷’’

রবিবার ব্রিগেডে আসছেন নরেন্দ্র মোদি ৷ তার তিনদিন আগে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়াল তৃণমূল ৷ বিধানসভা ভোট পরিচালনার দায়িত্বে থাকা উপ নির্বাচন কমিশনার তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুদীপ জৈনকে অপসারণের দাবিতে সরব হল তৃণমূল। সুদীপ জৈনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে বৃহস্পিতবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠিও দিয়েছে শাসক দল।

গত লোকসভা ভোটের সময় অমিত শাহের রোড শো ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় কলকাতায়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সেই প্রসঙ্গে টেনে সিইওকে দেওয়া চিঠিতে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেকে ও ব্রায়েন অভিযোগ করেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে পক্ষপাতমূলক রিপোর্ট দেন সুদীপ জৈন। লোকসভা ভোটের সময় ক্যুইক রেসপন্স টিমের নেতৃত্বে একজন সিআরপিএফ আধিকারিককে রাখার ব্যবস্থা চালু করেন। যা ভারতীয় সংবিধানের ৩২৪ নম্বর ধারার বিরোধী।

সিইওকে লেখা চিঠিতে ডেরেক অভিযোগ করেন, সুদীপ জৈনের পদক্ষেপ বুঝিয়ে দেয় তিনি বিজেপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছেন। তাঁর প্রতি দলের কোনও আস্থা নেই। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘এর আগেও ২০১৯-এ ওর পক্ষপাতমূলক আচরণ দেখতে পেয়েছি, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, তখন সুদীপ জৈন ভুল এবং পক্ষপাতমূলক রিপোর্ট পাঠান, জৈনকে রেখে কোনও অবাধ নির্বাচন হবে বলে তৃণমূল মনে করে না।’’

বিজেপির অভিযোগ, রাজনৈতিক লড়াইয়ে না পেরে কমিশনকে আক্রমণের রাস্তা নিয়েছে তৃণমূল। রাজ্য বিজেপির সহ সভাপতি অর্জুন সিংহ বলেন, ‘‘কমিশনকে ধমক চমক দেওয়ার চেষ্টা করছে তৃণমূল, চাপ তৈরি করে সুদীপ জৈনের অপসারণের দাবি জানানো হচ্ছে, নাটক করার চেষ্টা, ইসির গাইডলাইনের বাইরে কেউ যায় না ৷’’

১৯৯৪-র তামিলনাড়ু ব্যাচারে আইএএস ক্যাডার সুদীপ জৈন ৷ ডেপুটি নির্বাচন কমিশনার পদ গত ডিসেম্বরে তাঁর মেয়াদ শেষ হলেও এক বছর মেয়াদ বাড়ানো হয় সুদীপ জৈনের।

সেরা শিরোনাম

BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget