এক্সপ্লোর

WB Election 2021: প্রার্থী বদলের দাবিতে এবার মালদায় বিক্ষোভ কংগ্রেস কর্মীদের

আমল দিতে নারাজ রাজ্য নেতৃত্ব

করুণাময় সিংহ, মালদা: প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভের আঁচ এবার মালদার কোতোয়ালি ভবনে। রতুয়ায় দলীয় প্রার্থীর বিরোধিতায় কোতোয়ালি ভবনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীদের একাংশ। যদিও বিক্ষোভ আমল দিতে চায়নি কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের পর বিজেপির প্রার্থী নিয়ে জেলায় জেলায় বিক্ষোভের সাক্ষী রাজ্যবাসী...এবার প্রার্থী নিয়ে অসন্তোষ দানা বাঁধল একদা কংগ্রেসের শক্তঘাঁটি বলে পরিচিত মালদায় ৷

ক্ষোভের আঁচ গিয়ে পড়ল মালদার প্রবাদপ্রতিম নেতা গনিখান চৌধুরীর কোতোয়ালি ভবনে। যে বাড়িতে থাকেন আবু হাসেম খান চৌধুরী, ঈশা খান চৌধুরী, মৌসম নূরের মতো জেলা কংগ্রেস ও তৃণমূলের শীর্ষ নেতারা। বছর দুয়েক আগে সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নাজিমা খাতুনকে রতুয়ায় প্রার্থী করেছে কংগ্রেস। দল বদল করা নেত্রীকে কোনওভাবেই মানতে রাজি নন রতুয়ার কংগ্রেস কর্মীদের একাংশ। রতুয়ায় প্রার্থীবদলের দাবিতে সোমবার কোতোয়ালি ভবনে বিক্ষোভ দেখান তাঁরা। কয়েকজন বিক্ষোভকারী কোতোয়ালি ভবনের ভিতরেও ঢুকে পড়েন। রতুয়ার কংগ্রেস কর্মীর কথায়, ‘‘টাকার বিনিময়ে প্রার্থী করেছে নেতৃত্ব, প্রার্থী বদলাতে হবে, বদল না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে ৷’’

দ্বন্দ্ব থাকলেও. কংগ্রেস নেতৃত্ব আশাবাদী কথাবার্তার মধ্যে দিয়ে ক্ষোভ মিটে যাবে। সুজাপুরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বলেন, ‘‘সতেরোজনের নাম এসেছিল তার ভিত্তিতে প্রার্থী করা হয়, ভিত্তিহীন অভিযোগ করছেন কর্মীরা, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে ৷’’

কংগ্রেসের খাসতালুকে প্রার্থী নিয়ে ক্ষোভ সামনে আসায় খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। গতবার কংগ্রেসের প্রার্থী হিসেবে রতুয়ায় জিতলেও পরে তৃণমূলে যোগ দেন সমর মুখোপাধ্যায় ৷ এবার তাঁকেই তৃণমূল প্রার্থী করেছে ৷ অন্যদিকে কংগ্রেসের হয়ে লড়বেন নাজিমা খাতুন ৷ বিজেপি প্রার্থী করেছে অভিষেক সিঙ্ঘানিয়াকে ৷ আগামী ২৬ এপ্রিল রতুয়ায় ভোট ৷

প্রদেশ সভাপতি অধীর চৌধুরী অবশ্য় এই বিষয়টিকে আমল দিতে নারাজ। এদিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি স্বীকার করে নেন, ইচ্ছা থাকলেও অনেককে টিকিট দিতে পারেননি। বলেন, ‘ক্ষোভ-বিক্ষোভ থাকবেই, ইচ্ছা থাকলেও অনেককে জায়গা দিতে পারিনি।’

একইসঙ্গে, তিনি এ-ও দাবি করেন, চলতি নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হওয়ার চাহিদা তুঙ্গে। তিনি বলেন, ‘২০২১-এ কংগ্রেসের প্রার্থী হওয়ার চাহিদা তুঙ্গে। কংগ্রেসের প্রতি আশা-ভরসা বাড়ছে। ২০২১-এ যা প্রতিযোগিতা, তা ২০১৬-য় দেখিনি। টিকিটের এমন চাহিদা অকল্পনীয়। বোঝা যাচ্ছে কংগ্রেসের ভবিষ্যত্‍ উজ্জ্বল।’

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget