এক্সপ্লোর

WB Election 2021: ধূমপানের জেরে  আগুন! বান্দোয়ানের ভোটকর্মীদের গাড়িতে অগ্নিকাণ্ডে চালকের বয়ানে অসঙ্গতি?

পুরুলিয়ার  বান্দোয়ানে ভোটকর্মীদের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন তথ্য। পুলিশের দাবি, চালকের বক্তব্যে অসঙ্গতি মিলেছে। জিজ্ঞাসাবাদে চালক জানান, গাড়ি থেকে নেমে ধূমপান করার সময় আগুন লাগে। চালকের অসাবধানতাবশত ভোটকর্মীদের গাড়িতে আগুন লাগে বলে পুলিশের দাবি।

পুরুলিয়া:  পুরুলিয়ার  বান্দোয়ানে ভোটকর্মীদের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন তথ্য। পুলিশের দাবি, চালকের বক্তব্যে অসঙ্গতি মিলেছে। জিজ্ঞাসাবাদে চালক জানান, গাড়ি থেকে নেমে ধূমপান করার সময় আগুন লাগে। চালকের অসাবধানতাবশত ভোটকর্মীদের গাড়িতে আগুন লাগে বলে পুলিশের দাবি। গতকাল চালক জানান, তাঁকে নামিয়ে গাড়ি লক্ষ্য করে রাসায়নিক ছোড়া হয়। এরপরই আগুন লেগে যায়। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুরুলিয়ার জেলাশাসক। ঘটনায় ফরেন্সিক তদন্ত হবে বলেও জানানো হয়েছে।

এর আগে একেবারে মাওবাদী-কায়দায় পুরুলিয়ার বান্দোয়ানে ভোটকর্মীদের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে   শুক্রবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ পুরুলিয়ার বান্দোয়ানের তুলসিডি গ্রামের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। 

পুলিশ সূত্রে খবর, ভোটকর্মীদের বুথে নামিয়ে দিয়ে ফিরছিল একটি গাড়ি। চালক ও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছিলেন, বুথ থেকে মাত্র ৫০০ মিটার দূরে রাস্তার পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে হাত দেখিয়ে গাড়িটি থামায় মুখ ঢাকা দুই যুবক। গাড়ি থামতেই রাসায়নিক ছুড়ে তাতে আগুন লাগিয়ে জঙ্গলেই গা ঢাকা দেয়। কোনওমতো গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচান চালক। খবর পেয়ে ছুটে আসেন চালকের ভাই। ছুটে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।  খবর পেয়ে আসে দমকলও। কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে গাড়িটি। 

পুলিশ সূত্রে জানানো হয়, এই ঘটনার সঙ্গে মাওবাদী-যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক পরীক্ষা করা হবে গাড়িটির। তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার ৯টা, পশ্চিম মেদিনীপুরের ৬টা, বাঁকুড়ার ৪টে, পূর্ব মেদিনীপুরের ৭টা এবং ঝাড়গ্রামের ৪টে আসন ।৫ জেলার মধ্যে পুরুলিয়াতেই সব থেকে বেশি- ১৮৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget