এক্সপ্লোর

WB Election 2021: ভোটের বাংলায় বিয়ে বাড়িতেও এবার ‘খেলা হবে’

রাজনীতির ময়দান পেরিয়ে এবার খেলা হবে স্লোগান হাজির সরাসরি বিয়ে বাড়িতে। আর এই স্লোগান নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রাজনীতির ময়দান পেরিয়ে এবার খেলা হবে স্লোগান হাজির সরাসরি বিয়ে বাড়িতে। আর এই স্লোগান নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা। বিয়ের অনুষ্ঠানে ক্যাটারিংয়ের বন্দোবস্ত করা হয়েছিল। দেখা যায় আত্মীয়-স্বজন প্রতিবেশী ও  বিয়েবাড়ির অতিথিরা প্যান্ডেলের মধ্যে খাওয়া-দাওয়া করছেন। ক্যাটারিংয়ের যাঁরা পরিবেশন করছেন তাঁদের পরনে সবুজ রঙের গেঞ্জি। ওই গেঞ্জিতেই লেখা খেলা হবে স্লোগান। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

কোটরা অঞ্চলের পানশিলা গ্রামের বাসিন্দা যুবক ফিরোজ আহমেদের সঙ্গে বিয়ে হয় সৌদিয়ারা খাতুনের। মঙ্গলবার রাতে তাঁদের বৌভাত ছিল। খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। আত্মীয়-স্বজন সবাই এসে প্যান্ডেলের মধ্যে আনন্দের সঙ্গে খেতে বসেন। কিন্তু দেখা যায় যারা ক্যাটারিং করছেন তাঁরা সবাই সবুজ রঙের গেঞ্জি পরেছেন এবং তাতে লেখা খেলা হবে। কেন এই স্লোগান ব্যবহার করা হল? এ প্রসঙ্গে ফিরোজ আহমেদ বলেন, রাজ্য রাজনীতিতে খেলা হবে স্লোগনা নিয়ে তোলপাড় হচ্ছে। সেই সময় বিয়ের অনুষ্ঠানে খেলা হবে স্লোগান ব্যবহার করার মধ্যে কোনও রাজনীতি নেই। শুধুমাত্র মজা করা বা আনন্দের ছলে খেলা হবে স্লোগান ক্যাটারিংয়ের গেঞ্জিতে ব্যবহার করা হয়েছে। এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার খেলা হবে কে কত বেশি খেতে পারে এই খেলা হবে।

এ বিষয় নিয়ে স্থানীয় যুবনেতা নাজিবুল্লাহ সর্দার বলেন, তৃণমূল কংগ্রেসের খেলা হবে স্লোগান সমস্ত রাজনৈতিক দলগুলি নকল করছে। সেই সময় কে বা কারা বিয়ে বাড়িতে খেলা হবে স্লোগান ক্যাটারিংয়ের গেঞ্জিতে ব্যবহার করেছে। এর মানে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শুরু হয়ে গিয়েছে। তাই প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে এবং বিয়ে বাড়ির অনুষ্ঠানের পৌঁছেছে। এ বিষয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা তরুণ কান্তি ঘোষ বলেন খেলা হবে মারপিটের খেলা হবে যা তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। আর এই স্লোগান বিয়েবাড়িতে ব্যবহার করা হয়েছে এটা তৃণমূলের কারসাজি।  ভোটের মুখে একটু প্রচার পাওয়ার আশায় এই ঘটনাটি ঘটিয়েছে। তবে নব দম্পতি আনন্দের ছলে এই খেলা হবে স্লোগান ব্যবহার করে থাকতে পারেন, তাও উড়িয়ে দেননি তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget