এক্সপ্লোর

WB Election 2021:বালুরঘাটে রাজনাথের সভার আগে তুঙ্গে বিজেপি-তৃণমূল বাকযুদ্ধ

হাইভোল্টেজ বিধানসভা ভোটে নবান্ন দখল করতে মরিয়া পদ্ম শিবির। পরিবর্তন যাত্রাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে চাইছেন তাঁরা। যা নিয়ে উত্তরবঙ্গে তুঙ্গে শাসক-বিরোধী বাগযুদ্ধ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে শুরু হয় বিজেপির পরিবর্তনযাত্রা।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: মোদি-অমিত শাহ-নাড্ডার পর এবার রাজ্যে আসছেন রাজনাথ সিংহ। পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি শুক্রবার বালুরঘাটে জনসভা করবেন প্রতিরক্ষামন্ত্রী। দক্ষিণ দিনাজপুরে ৬-০ গোল দেব, হুঁশিয়ারি বালুরঘাটের বিজেপি সাংসদের। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল।

হাইভোল্টেজ বিধানসভা ভোটে নবান্ন দখল করতে মরিয়া পদ্ম শিবির। পরিবর্তন যাত্রাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে চাইছেন তাঁরা। যা নিয়ে উত্তরবঙ্গে তুঙ্গে শাসক-বিরোধী বাগযুদ্ধ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে শুরু হয় বিজেপির পরিবর্তনযাত্রা। কুশমণ্ডী, বুনিয়াদপুর, হরিরামপুর হয়ে কর্মসূচি শেষ গঙ্গারামপুরে। বিজেপি সূত্রে খবর, শুক্রবার বালুরঘাটে রথযাত্রায় থাকবেন হেভিওয়েট বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

পরে বালুরঘাট হাইস্কুলের মাঠে জনসভা করবেন। এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই প্রচারে নেমেছে বিজেপির যুব মোর্চা। গত কয়েক দিন ধরে বালুরঘাটের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আর নয় অন্যায়-এর লিফলেট বিলি করেন তাঁরা। দক্ষিণ দিনাজপুরের বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত বলেন, কাল বালুরঘাটে পরিবর্তন যাত্রা ও রাজনাথ সিংহের সভা রয়েছে। তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছি। যাতে মানুষ পরিবর্তন যাত্রা ও রাজনাথের সভাতে অংশগ্রহণ করেন ৷

আসন্ন বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুরে ভোটের ফল ৬-০ হবে বলে ইতিমধ্যেই হুঙ্কার দিয়েছেন বালুরঘাটের  বিজেপির সাংসদ। পাল্টা জবাব দিয়েছে ঘাস-ফুল শিবিরও। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমাদর বলেন, জেলায় ৬ আসন রয়েছে। ৬-০ গোল দেব আমরা। পরিবর্তন যাত্রায় মানুষ আমাদের সঙ্গে রয়েছে ৷ বালুরঘাটের তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর সুভাষ চাকি জানান, ১৯-এ লোকসভা ভোটে জেতার পর বিজেপি ধরেই নিয়েছিল দক্ষিণ দিনাজপুরে তাঁদের শক্ত ঘাঁটি। কিন্তু গত ৭ জানুয়ারি অভিষেকের সভায় জনসমাগম থেকে তাঁরা বুঝে গিয়েছে যে মানুষ তাঁদের সঙ্গে নেই। সেই কারণে কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের এনে মানুষকে তাঁদের দিকে ফেরাতে চাইছে। এতে লাভ হবে না। মানুষ তৃণমূলকেই চায়। উন্নয়ন চায়।

২০১৯-এর লোকসভা ভোটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। লোকসভা ভোটের নিরিখে জেলার ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩টিতে বিজেপি ও ৩টি তৃণমূল এগিয়ে রয়েছে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget