এক্সপ্লোর

WB Election 2021: বারাসতে ভোটারদের উৎসাহিত করতে একাধিক কর্মসূচি কমিশনের

West Bengal Assembly Election 2021: পোস্টাল ব্যালটের ভোটার তালিকা তৈরি করতে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। নতুন ভোটারদের উৎসাহ দিতেও একগুচ্ছ পদক্ষেপ।

সমীরণ পাল, বারাসত: উত্তর ২৪ পরগনার বিভিন্ন ব্লকে চলছে পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুকদের তালিকা তৈরির কাজ। পাশাপাশি, নতুন ভোটারদের উৎসাহ দিতে বারাসাতে একাধিক কর্মসূচি নির্বাচন কমিশনের।

নিউ নর্ম্য়ালে চালু হয়েছে নতুন নিয়ম। ৮০ বছরের ঊর্ধ্বে এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রে এবার পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। সেই উদ্দেশে পোস্টাল ব্যালটের ভোটার তালিকা তৈরি করতে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনার একাধিক ব্লকে বাড়ি বাড়ি গিয়ে সেই তালিকা তৈরির কাজ চলছে। আজও বারাসতের বিভিন্ন জায়গায় এই কাজ হয়।

বারাসতের মহকুমা শাসক ভাস্কর পাল জানিয়েছেন, ‘বিভিন্ন ব্লকে পোস্টাল ব্যালটে ভোটারদের নাম নথিভুক্তকরণের প্রাথমিক তালিকা তৈরি হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ে তালিকা তৈরির কাজ চলছে।’

নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটগ্রহণের নির্দিষ্ট দিনের ৫ দিন আগে পোস্টাল ব্যালটে ভোট নিয়ে নেওয়া হবে। কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ভোটাররা। এক ভোটারের কথায়, ‘শারীরিক প্রতিবন্ধকতার জন্য অনেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না। এবার তাঁরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।’ অপর এক ভোটার বলেছেন, ‘বুথে গিয়ে ভোট দেওয়ার আনন্দ অন্যরকম। তবে কমিশনের এই ভাবনাকে স্বাগত জানাই।’

অন্যদিকে, নতুন ভোটারদের উৎসাহ দিতেও একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কমিশন। গতকাল বারাসতের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যায় কমিশনের প্রতিনিধি দল। সেখানে ভোটারদের উৎসাহিত করেন তাঁরা। দীর্ঘক্ষণ চলে ক্যুইজ প্রতিযোগিতা। ইভিএমে ভোট দেওয়া নিয়ে নতুন ভোটারদের প্রশিক্ষণও দেওয়া হয়।

বারাসাতের এক নতুন ভোটার মৌমিতা ধর বলেছেন, ‘এবারই প্রথম ভোট দেব। আমি খুবই এক্সসাইটেড। ভোটিং মেশিনের সঙ্গে পরিচিত হয়ে ভাল লাগছে।’

নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য কমিশনের উদ্যোগে জেলা প্রশাসনের তরফে এই ধরনের কর্মসূচি আরও নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ ১৭ এপ্রিল পঞ্চম দফায় বারাসতে ভোটগ্রহণ। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে
Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget