এক্সপ্লোর

WB Election 2021: ভোটের মুখে লাভপুরে উত্তেজনা ! BJP প্রার্থীকে জুতো-ঝাঁটা দেখানোর অভিযোগ

লাভপুরে বিজেপি প্রার্থীকে দেখানো হল জুতো-ঝাঁটা! কাঠগড়ায় তৃণমূল! অন্যদিকে, লাভপুরের সাংড়ায় তৃণমূলের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে!

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ভোটের মুখে লাভপুরে উত্তেজনা। বিজেপি প্রার্থীকে জুতো-ঝাঁটা দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, লাভপুরের সাংড়ায় তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। দু’পক্ষই অভিযোগ অস্বীকার করেছে। 

লাভপুরে বিজেপি প্রার্থীকে দেখানো হল জুতো-ঝাঁটা! কাঠগড়ায় তৃণমূল! অন্যদিকে, লাভপুরের সাংড়ায় তৃণমূলের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে! বৃহস্পতিবার প্রচারে পাড়ুইয়ের সোমডাঙা গ্রামে যান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল! দেখা যায়, রাস্তার উপর আড়াআড়িভাবে তৃণমূলের পতাকার সঙ্গে লাগানো রয়েছে জুতো ও ঝাঁটা! এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

লাভপুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মণ্ডল বলেন, ‘‘আমার যাওয়ার রাস্তায় এভাবে জুতো ঝুলিয়ে রেখেছে তৃণমূল। আমি এই জুতো মাথায় নিতে প্রস্তুত...মানুষ এর বিচার করবেন।’’

এদিকে লাভপুরের সাংড়ায় আবার তৃণমূলের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, অঞ্চল সভাপতিদের বৈঠক চলাকালীন বৃহস্পতিবার সকালে বাঁশ-লাঠি নিয়ে পার্টি অফিসে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয়! এমনকী, রাস্তায় দাঁড়িয়ে থাকা টোটো, মোটরবাইকেও ভাঙচুর করা হয়। এই ঘটনায় ৫ তৃণমূল কর্মী জখম হন। দু’পক্ষের হাতেই লাঠি-বাঁশ ছিল। উত্তেজনা চরমে পৌঁছয় ৷ বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, ‘‘বিজেপির লোকেদের বাধা দেয় আদিবাসীদের...তৃণমূলের পার্টি অফিসে হামলা করেছে, হাত-পা একটাও আস্ত রাখব না।’’

অন্যদিকে বীরভূমের বিজেপি সভাপতি ধ্রব সাহা বলেন, ‘‘আমাদের লোকেদের উপর আগে আক্রমণ করেছিল...বিজেপি কাউকে আগে থেকে মারতে যায়নি। সাঁইথিয়া থানার ওসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ’’এই ঘটনায় ৫ জন বিজেপি সমর্থককে আটক করেছে পুলিশ।

বীরভূমের লাভপুরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূল। তৃণমূলের দাবি, আচমকাই ১০০ থেকে ১৫০ জন বিজেপি কর্মী-সমর্থক এসে তাদের দলীয় কার্যালয়ে চড়াও হয়। পার্টি অফিসের সামনে থাকা মোটরবাইক, স্কুটার ভাঙচুর করা হয়েছে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের সক্রিয়তা তেমন চোখে পড়েনি।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget