এক্সপ্লোর

WB Election 2021 Results:  রাজমিস্ত্রির জোগাড় থেকে বিধানসভায় বিজেপির চন্দনা বাউড়ি

শালতোড়ার এক সাধারণ মেয়ের অসাধারণ যাত্রার কাহিনী...

বাঁকুড়া: ভোটের ফল ঘোষণা ইস্তক তাঁর কাছে বয়ে আসছে অভিনন্দনের বন্যা। রাজ্য যখন সবুজ-ঝড়ে ছেয়ে গিয়েছে, সেই সময় যাবতীয় প্রতিকূলতাকে ছাপিয়ে গেরুয়া শিবিরকে জয় এনে দিয়েছেন পেশায় রাজমিস্ত্রি স্বামীর স্ত্রী চন্দনা বাউড়ি।

এবারের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার শালতোড়া আসনে ৩০ বছরের এই বধূকে প্রার্থী করেছিল গেরুয়া শিবির। রাজনীতির দুনিয়া থেকে দূরে থাকা একজন সাধারণ মহিলার ওপরই ভরসা রেখেছিল বিজেপি। সেই বিশ্বাসকে ব্যর্থ হতে দেননি চন্দনা।

গতকাল ফল ঘোষণা হতে দেখা যায়, ৪১৪৫ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী সন্তোষকুমার মণ্ডলকে হারিয়ে দেন চন্দনা। তাঁর এই জয় অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। 

রাজ্যে যখন চারদিকে সবুজ ঝড়, সেই সময় রাজনীতির কূলগোত্রহীন হয়েও তিনি জয় ছনিয়ে নিয়েছেন। তাঁর এই কৃতিত্বকে এক সাধারণ মহিলার অসাধারণ জয় হিসেবেই দেখছেন সকলে।

স্বামী, দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে পাঁচজনের সংসারের আর্থিক অবস্থাও এক কথায় নুন আনতে পান্তা ফুরনোর মতো। স্বামী রাজমিস্ত্রি, আর তিনি নিজে স্বামীর সঙ্গে জোগাড়ের কাজ করেন। অসমাপ্ত আবাস যোজনার বাড়িতে কোনও শৌচাগারও নেই।

নির্বাচনী হলফনামায় চন্দনা জানিয়েছিলেন, তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ৩১ হাজার ৯৮৫ টাকা। তাঁর স্বামীর সম্পত্তির পরিমাণ ৩০ হাজার ৩১১ টাকা। দম্পতির রয়েছে তিনটি ছাগল ও ৩টি গরু।

চন্দনা বলেছেন, টিকিট ঘোষণার আগে, আমার কোনও ধারণাই ছিল না, যে আমাকে বিধানসভায় প্রার্থী করা হবে। তবে, অনেকে আমাকে উৎসাহ দিয়েছিল অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার জন্য। সত্যি বলতে, আমি ভাবতেই পারিনি, আমি পারব।

চন্দনার নাম গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে যায়, যখন খোদ দেশের প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে তাঁর নাম উল্লেখ করেন। নরেন্দ্র মোদি বলেছিলেন, বাংলার মহিলাদের আশা-আকাঙ্খার জলজ্যান্ত প্রতিবিম্ব হলেন চন্দনা বাউড়ি। 

দল তাঁকে প্রার্থী করার পর চন্দনা বলেছিলেন, "আমি ভাগ্যবান যে বিজেপি আমাকে লড়াইয়ের সুযোগ করে দিয়েছে।" প্রচার পর্বে বাচ্চাদের শাশুড়ির জিম্মায় দিয়ে সাত সাকালে পান্তা খেয়ে বেরিয়ে পড়তেন চন্দনা। মাঝেমধ্যে স্বামীও সঙ্গ দিতেন।

এহেন চন্দনা জেতার পর সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছেন গ্রামবাংলার এই বধূ। তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। অনেক নেটাগরিক এই জয়কে অতিসাধারণ এক মেয়ের জয় হিসেবে উল্লেখ করেছেন। 

বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চন্দনা বাউরিকে শুভেচ্ছাও জানানো হয়েছে। বলা হয়েছে, ‘আপনার জয়, আমাদের সকলের জয়।’

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget