এক্সপ্লোর

WB Election 2021: ‘তৃণমূল-বিরোধী হলে উচ্ছেদ’! মন্ত্রীর হুমকির ভিডিও ভাইরাল

মন্ত্রী হুঁশিয়ারির কথা অস্বীকার করলেও, ভাইরাল ভিডিও ঘিরে থামছে না বিতর্ক। 

সনৎ ঝা, শিলিগুড়ি: ‘‘ঠিক আছে এখানে বিজেপি-ফিজেপি গন্ধ করবেন না, যদি আমাদের বিরোধিতা করেন, সেখান থেকে উচ্ছেদ করব...৷’’

তৃণমূলের বিরোধিতা করলেই হতে হবে উচ্ছেদ! হুমকি দিচ্ছেন খোদ বিদায়ী মন্ত্রী! চতুর্থ দফা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে এই ভাইরাল ভিডিও। সামনের সপ্তাহে, ১৭ এপ্রিল ভোট হবে জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে। তার আগেই ভাইরাল হয়েছে এই ভিডিও। যেখানে বিজেপি করলে বা তৃণমূলের বিরোধিতা করলে প্রকাশ্যে উচ্ছেদের হুমকি দিতে শোনা যাচ্ছে বিদায়ী পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেবকে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। স্থানীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য জায়গা দেখতে, বৃহস্পতিবার ডাবগ্রাম-ফুলবাড়ির ঠাকুরনগর এলাকায় যান গৌতম দেব।

এখানেই রয়েছে একটি আশ্রম। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে, আশ্রমের সন্ন্যাসী বলে দাবি করে এক ব্যক্তি কাছে গিয়ে কথা বলতেই মেজাজ হারান তৃণমূল প্রার্থী। এরপরই সরাসরি হুঁশিয়ারি দেন মন্ত্রী ৷ ভাইরাল হওয়া সেই ভিডিওতে গৌতম দেবকে বলতে শোনা গিয়েছে, ‘‘ঠিক আছে এখানে বিজেপি ফিজেপি, কোনও গন্ধ করবেন না, আপনারা থাকুন, গভর্মেন্ট থেকে যা সাহায্য লাগলে দেব। আর যদি আমাদের বিরোধিতা করেন, সেখান থেকে উচ্ছেদ করব। বুঝে নিন। আমি গৌতম দেব, যা বলি তাই করি।’’

ব্যক্তি নিজেকে আশ্রমিক বলে দাবি করায়, আরও সুর চড়ান গৌতম দেব। তিনি বলেন, ‘‘ওইসব সন্ন্যাসী-টন্ন্যাসী আমি বুঝি না। আমি নিজেও সন্ন্যাসী। সন্ন্যাসী দেখাবেন না। বিজেপি করবেন না। ও মোদির রাজ্যে হবে, বাংলায় হবে না। সব তৃণমূল করতে হবে।...সব ভোট দিতে হবে, কোনও কথা শুনতে চাই না ৷’’

রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থীকে এই ভাবে কথা বলতে দেখে রীতিমতো হকচকিয়ে যান ওই সন্ন্যাসী সুধাকৃষ্ণ দাস গোস্বামী। তিনি বলেন, ‘‘এসে হুমকি দিচ্ছেন, কেন দিলেন তা বুঝতে পারলাম না...৷’’

গৌতম দেব এলাকা ছাড়ার পর সেখানে পৌঁছন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই হুমকি দিচ্ছে, হার নিশ্চিত জেনেই হতাশায় করছে, নির্বাচন কমিশনকে জানাবো ৷’’ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটাই তৃণমূলের সংস্কৃতি...৷’’

বিদায়ী মন্ত্রীর সমালোচনায় সরব বামেরাও। যদিও পরে গৌতম দেব উচ্ছেদের হুঁশিয়ারি কথা অস্বীকার করেন। প্রশ্ন- বলেছেন উচ্ছেদ করে দেবেন? উত্তর - না ওসব কথা আমি বলিনি। বলেছি যেটা বড় জায়গা দখল করে আশ্রম চালাচ্ছে, আশ্রম নয়, একজন লোক থাকেন, আরএসএস-এর ক্যাম্প হয়। সরকারি জমিতে এটা হতে পারে না। আপনি থাকুন, কিন্তু সরকারি জমিতে এভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করবেন না।

মন্ত্রী হুঁশিয়ারির কথা অস্বীকার করলেও, ভাইরাল ভিডিও ঘিরে থামছে না বিতর্ক। 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget