এক্সপ্লোর

WB Election 2021: বেহালা পূর্বে ফ্যামিলি ফাইট? তৃণমূল প্রার্থী রত্না, ‘ও মেন্টালি ডেসিবেল’, নিশানা শোভনের  

২০১১-র পর ২০১৬তে তৃণমূলের টিকিটে বেহালা পূর্ব থেকে টানা দু’বার বিধায়ক হন বিধায়ক শোভন চট্টোপাধ্যায় ৷ কিন্ত, দীর্ঘদিন ধরেই তিনি বেহালায় থাকেন না! স্ত্রী রত্নার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সম্প্রতি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেহালায় প্রচার করেন শোভন ৷

 অরিত্রিক ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এবার কি বেহালা পূর্বে হতে চলেছে ফ্যামিলি ফাইট? শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্রে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করে চমকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রত্নার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। স্বামীকে আক্রমণ না করে হোমওয়ার্কে ব্যস্ত রত্না। বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘‘১ হাজার শতাংশ আশাবাদী, জিতে দিদিকে প্রণাম করতে যাব...৷’’

কলকাতা জোনের বিজেপি পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় জানান, ‘‘ও মেন্টালি ডেসিবেল পার্সন, কীভাবে ভোটে লড়বেন, বেহালায় তৃণমূলের কেউ বিধানসভায় যাবে না...৷’’

পর্ণশ্রীর চট্টোপাধ্যায় বাড়ির দাম্পত্যের লড়াই এবার কি ভোটের ময়দানে পৌঁছতে চলেছে? নন্দীগ্রামের পর বিধানসভা ভোটে আরও এক নজরকাড়া কেন্দ্র হতে চলেছে বেহালা পূর্ব? শুক্রবার সেই জল্পনা উস্কে দিয়ে শোভনের বেহালা পূর্বে প্রার্থী হিসেবে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রার্থী ঘোষণার সময় জানান, ‘‘বেহালা পূর্বের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, ফেমাস ক্যান্ডিডেট, মহিলাদের সুরক্ষিত রাখার জন্য এই সিদ্ধান্ত ৷’’

২০১১-র পর ২০১৬তে তৃণমূলের টিকিটে বেহালা পূর্ব থেকে টানা দু’বার বিধায়ক হন বিধায়ক শোভন চট্টোপাধ্যায় ৷ কিন্ত, দীর্ঘদিন ধরেই তিনি বেহালায় থাকেন না! স্ত্রী রত্নার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সম্প্রতি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেহালায় প্রচার করেন শোভন ৷ রাজ্যের অন্যান্য প্রান্তেও বিজেপির হয়ে বৈশাখীকে সঙ্গে নিয়ে প্রচার করছেন একদা তৃণমূল নেত্রীর স্নেহের কানন ৷ আর শোভনের কেন্দ্রেই রত্নাকে প্রার্থী করে, এবার বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটের ময়দানে রত্নার মুখোমুখি হতে মুখিয়ে শোভনও। তিনি এদিন জানান, ‘‘বেহালা পূর্বে প্রার্থী হতে চাই, বিজেপি নেতৃত্ব যদি তা মনে করে ৷’’

 

বেহালা পূর্বে শোভন চট্টোপাধ্যায়ই বিজেপির প্রার্থী হতে পারেন ধরে নিয়ে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়ও। বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায় জানান, ‘‘শোভনবাবু অন্য দলের প্রার্থী হতে পারেন, এটা রাজনৈতিক লড়াই, মানুষের কাছে মুখরোচক হতে পারে হয়তো আমাদের দাম্পত্যের সমস্যা, আমি এসব নিয়ে ভাবি না ৷’’

 

২০১৮ সালে একে একে মন্ত্রিত্ব, মেয়র পদ ছাড়ার পর থেকে তৃণমূলে নিষ্ক্রিয় হয়ে যান শোভন চট্টোপাধ্যায়। তবে বিধায়ক এবং কাউন্সিলর পদ ছাড়েননি। এরপর ২০১৯-র অগস্টে দিল্লিতে গিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। তিনি জানান, ‘‘অনুগ্রহ করে বলছি রত্না চট্টোপাধ্যায় বলবেন না, দাস বলুন, ডিভোর্সের মামলা চলছে, আমার পরিচয় নিয়ে বেহালা পূর্বে যেন না যায় ৷’’

 

অন্যদিকে রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘‘উনি আমার স্বামী, আমার বাড়িতে ছবি রয়েছে, ডিভোর্সের পরও থাকবে, কারণ ওনার অধিকার আছে এবাড়িতে ৷’’ বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পরই এদিন তাঁর পর্ণশ্রীর বাড়িতে 'খেলা হবে' গানের তালের সঙ্গে চলে নাচ ও বাজি পোড়ানো।

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget