এক্সপ্লোর

WB Election 2021: যে প্রার্থীকে ভোট দিচ্ছেন, সেখানে পড়ছে না ভোট, অভিযোগে দক্ষিণ কাঁথির মাজনায় বিক্ষোভ ভোটারদের

দক্ষিণ কাঁথির মাজনায় ভোটারদের বিক্ষোভ। বিক্ষোভ ভোটদাতাদের।যে দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন সেখানে ভোট পড়ছে না।  অভিযোগ ভোটদাতাদের। ভোটদাতাদের একাংশের অভিযোগ, ভোট দিলেই তা বিজেপিতে পড়ছে।

 পূর্ব মেদিনীপুর: দক্ষিণ কাঁথির মাজনায় ভোটারদের বিক্ষোভ। বিক্ষোভ ভোটদাতাদের।যে দলের প্রার্থীকে ভোট দিচ্ছেন সেখানে ভোট পড়ছে না।  অভিযোগ ভোটদাতাদের। ভোটদাতাদের একাংশের অভিযোগ, ইভিএমে  ভোট দিলেই তা বিজেপিতে পড়ছে।

ভোটকেন্দ্রের দরজা বন্ধ রাখা হয়। ভোটকেন্দ্রে জড়ো হv প্রচুর মানুষ।  ইভিএমে কারচুপির ভোটারদের বিক্ষোভের জেরে ভোটদান বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।
প্রিসাইডিং অফিসার অবশ্য জানান, এই অভিযোগ সঠিক নয়।  ভোটাররা ভিভিপ্যাট দেখেছেন। তা সত্ত্বেও বিক্ষোভ দেখানো হচ্ছে। ভোটারদের বিক্ষোভ যাতে অপ্রীতিকর কোনও পরিস্থিতির তৈরি না নয়, সেই জন্যই বাধ্য হয়ে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। ভোট কেন্দ্রের ভেতরেই ছিলেন ভোটকর্মী ও রাজনৈতিক দলগুলির এজেন্টরা। 

 বিক্ষোভকারী ভোটাররা  দাবি জানান, এখানে এখনও পর্যন্ত যে ভোটদান হয়েছে, তা বাতিল করে ফের ভোটগ্রহণ করা হোক। 

প্রথম দফার ভোটগ্রহণের দিন সকালেই  এভাবে ইভিএম কারচুপির অভিযোগে উত্তেজনা ছড়াল কাঁথি দক্ষিণ বিধানসভার মাজনায়। মাজনা হাই মাদ্রাসা-র ভোটারদের একাংশের অভিযোগ, জোড়াফুলে বোতাম টিপলেই, ভোট যাচ্ছে পদ্মে। বিক্ষোভকারী ভোটাররা অভিযোগ করলেন, তৃণমূলকে ভোট দিয়েছি, দেখাচ্ছে বিজেপিকে দিয়েছি। মেশিন খারাপ, আমাদের দাবি, ইভিএম মেশিন চেঞ্জ করতে হবে।যদিও, এই অভিযোগ মানতে নারাজ প্রিসাইডিং অফিসার। তিনি বলেন, প্রথম ১০০টা মতো ভিভি প্যাট কাজ করেছিল, তারপর কাজ করেনি, তবে ভোট বদলের অভিযোগ ঠিক নয়।

একই অভিযোগ উঠেছে, পাশের ভোটগ্রহণ কেন্দ্র মাজনা প্রাইমারি স্কুলেও! সেখানেও ভোটগ্রহণ কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিক্ষোভ দেখান ভোটারদের একাংশ।ইভিএম কারচুপির অভিযোগে ভোটগ্রহণ কেন্দ্র সংলগ্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে যান সেক্টর অফিসার। কমিশনের তরফে ইভিএম কারচুরির অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। টেস্ট ভোট করানোর পর ফের ওই বুথগুলিতে ভোট প্রক্রিয়া শুরু হয়। 

এর আগে প্রথম দফার ভোটের শুরুতেই বিপত্তি  দেখা যায় কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্রে । কাঁথি দক্ষিণ বিধানসভার ক্ষেত্রমোহন বিদ্যাভবনে চারটি বুথের মধ্যে তিনটি বুথের ইভিএম বিকল হয়ে যায় বলে। যার জেরে সকাল থেকে লম্বা লাইন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন প্রিসাইডিং অফিসার। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Naushad Siddique |
Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget