এক্সপ্লোর

Bhawanipur Constituency: মমতার ভবানীপুরে ৫১ হাজারের উপর নাম বাদ, কোথায় দাঁড়িয়ে নন্দীগ্রাম ?

Bhawanipur Constituency Bengal Sir : রাজ্যের দুই হেভিওয়েট কেন্দ্রে নাম বাদের পাল্লা বেশ ভারী, ভবানীপুর ও নন্দীগ্রাম, সবমিলিয়ে কোথায় কত নাম বাদ ?

রুমা পাল, কলকাতা: রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরে ৫১ হাজারেরও উপর নাম বাদ গিয়েছে। মূলত ভবানীপুর কেন্দ্র থেকেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামে সংখ্যাটা ১৪ হাজার ছাড়িয়ে যাচ্ছে। যেখানে শুভেন্দুর বিপরীতে, সদ্য বিজেপি থেকে ছেড়ে আসা পবিত্র করকে ভোটে প্রার্থী পদে দাঁড় করিয়েছে তৃণমূল। সবমিলিয়ে বাংলার এই দুই কেন্দ্রের উপরে নজর সব রাজনৈতিক দলেরই। এদিকে দুই হাইভোল্টেজ  কেন্দ্রেই নাম বাদের পাল্লা বেশ ভারী।

আরও পড়ুন, RG কর কাণ্ডে নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের, "সাজাপ্রাপ্ত সঞ্জয় অনেক কিছুই জানে বলে মনে হয়..", CBI-কে যে নির্দেশ এবার দেওয়া হল..

মমতার বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে নাম বাদ গিয়েছে ৫১ হাজারের উপরে 

জানা গিয়েছে ভবানীপুরে, খসড়া তালিকাতে নাম বাদ যায় ৪৪ হাজার ৭৭০জনের। চূড়ান্ত তালিকায় নাম বাদ যায় ২ হাজার ৩৪২জনের। বিচারাধীনের তালিকায় বাদ হয় আরও ৩ হাজার ৮৯৩জন। সবমিলিয়ে ভবানীপুরে মোট নাম বাদ যাচ্ছে ৫১ হাজার ৫ জনের। নন্দীগ্রামে খসড়া তালিকাতেই বাদ ১০ হাজার ৬০৪। চূড়ান্ত তালিকায় ৩৯৭জনের নাম ডিলিট। বিচারাধীনের তালিকা বাদ আরও ৩ হাজার ৪৬১জন। নন্দীগ্রামে মোট ১৪ হাজার ৪৬২জনের নাম বাদ যাচ্ছে। 

৫ বছর আগে যে চমৎকার নন্দীগ্রাম করেছিল, এবার সেই এক হাল ভবানীপুরেও হতে চলেছে : মোদি

হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী বলেছেনএটা পরিবর্তনের ঝড়। এটা তৃণমূলের নির্মম সরকারের যাওয়ার বার্তা। মেদিনীপুরের নন্দীগ্রাম ৫ বছর আগে পরিবর্তনের রাস্তা দেখিয়েছিল। এবার পুরো পশ্চিমবঙ্গ সেই পরিবর্তনের রাস্তায় হাঁটছে। ৫ বছর আগে যে চমৎকার নন্দীগ্রাম করেছিল, এবার সেই এক হাল ভবানীপুরেও হতে চলেছে, পুরো বাংলায় হতে চলেছে।' পাল্টা মমতা বলেন, চুরি করে জিতেছিল আগের বার। বলছে ভবানীপুরেও জিতব। বলি ঘেঁচু জিতবে। তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। ভাবছ বহিরাগতদের ভোটে জিতবে! বাইরে থেকে লোক এনে জিতবে! টাকা খরচ করে জিতবে।

"তৃণমূলের সিন্ডিকেট.."

অনুপ্রবেশ ইস্যুতে মোদি বলেন,' তৃণমূলের সিন্ডিকেট অনুপ্রবেশকারীদের জাল সরকারি নথিপত্র দেয়।  অনুপ্রবেশকারীদের যে চাঁই আছে, তাকেও জেলে পাঠানো হবে।' মমতা এই ইস্যুতে বলেন, সীমান্ত কার হাতে? বিজেপির হাতে। CRPF কার হাতে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। বিজেপি মানে আমি বিজেপি সরকারের কথা বলছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget