এক্সপ্লোর

Tapas Roy:"..এই নির্বাচনটা, ওদের থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছে", গণনা শুরুর পরেই তীব্র কটাক্ষ তাপস রায়ের

BJP Candidate Tapas Roy: গণনা শুরুর পরেই তীব্র কটাক্ষ তাপস রায়ের

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: রাজ্য বিধানসভা ভোটের গণনা শুরু গিয়ে নির্দিষ্ট সময়েই। পুরোপুরি নিরাপত্তার ঘেরাটোপে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। কাউন্টিং এজেন্টরা ভিতরে ঢুকছেন, তাঁদেরকে প্রচুর সময় নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চেক করছেন। ছোটখাটো কোনও বিষয়ই হালকা ভাবে নেওয়া হচ্ছে না। প্রচুর নিরাপত্তা বলয় পেরিয়ে তাঁরা ভিতরে ঢুকছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৭ টি বিধানসভা। কলকাতা উত্তরের কাউন্টিং রয়েছে। তারমধ্যে কিছুক্ষণ আগে শশী পাঁজা , কিছুক্ষণ আগে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি অভিযোগ করেছেন, নথি -বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যে কাউন্টিং এজেন্টরা ভিতরে ঢোকেন, সেটাই প্র্যাকটিস, …কিন্তু সেই নথি পর্যন্ত ইলেকশন কমিশনের যারা অফিসিয়ালস তাঁরা নিয়ে নিচ্ছেন। নথি নিয়েও ঢুকতে দিচ্ছেন না। 

আরও পড়ুন, "কৃষ্ণনগরে ৪ কেন্দ্রে ২ মিনিট ১৬ সেকেন্ড ক্যামেরা বন্ধ" ! গুরুতর অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের

'..এই নির্বাচনটা, ওদের থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছে,কোনও লাশ নেই'

 তাপস রায় বলেন, 'না, আমার কোনও অভিযোগ নেই। ওদের অভিযোগের জবাব দিচ্ছি। ..এই নির্বাচনটা, ওদের থোঁতা মুখ ভোঁতা করে দিয়েছে। কোনও লাশ নেই। লাশের উপর ভিকট্রি সিম্বল দেখাতে পারছে না। '  মানিকতলা কেন্দ্রের এবারের বিজেপির প্রার্থী তাপস রায়। টিকিট পাওয়ার পর থেকেই খুব খুশি ছিলেন বর্ষীয়ান এই নেতা।   দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে কতজ্ঞতাও জানিয়েছিলেন। তিনি বলেনছিলেন,' একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। নিছক একটা বিধানসভা নির্বাচন বা সরকার গড়ার নির্বাচন নয়, এই নির্বাচনের সঙ্গে পশ্চিমবাংলার অনেক কিছু জড়িয়ে রয়েছে। পশ্চিমবাংলা আগামী দিনে পশ্চিম বাংলাদেশ হবে, জেহাদিদের ডেরা হবে, দেশের মানে আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হবে, আভ্যন্তরীণ সুরক্ষা হবে কি হবে না, এই সমস্ত।' 

'ভাল রেজাল্ট হবে, কলকাতায় খুব ভাল রেজাল্ট হবে'

ভোটের ফলাফল নিয়ে তাপস রায়ের প্রথম থেকেই দাবি, 'ভাল রেজাল্ট হবে। কলকাতায় খুব ভাল রেজাল্ট হবে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কলকাতা মহানগর, আমাদের যে ২৯টা আসন রয়েছে, ভাল রেজাল্ট হবে। অন্যান্য রাজনৈতিক দল, শাসকদল চিৎকার করছে বটে, ওদের বলতে হবে, কর্মী-সমর্থকদের চাঙ্গা রাখার জন্য। মানুষ ভোট দেবে কেন? এত কিছুর পরেও মানুষের কাছে কোন মুখে ভোট চাইতে যায়? আর মানুষ ভোট দেবে কেন?'  তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল   মানিকতলার বিজেপির প্রার্থী তাপস রায়ের।



সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget