এক্সপ্লোর

West Bengal News Live : দ্বিতীয় দফার ভোটের আগে দেগঙ্গায় ISF নেতার বাড়ির দুয়ারে বোমা!

দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় এক আইএসএফ নেতার বাড়ির দরজার সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে অভিযোগ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  দ্বিতীয় দফার ভোটের আগে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দেগঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় এক আইএসএফ নেতার বাড়ির দরজার সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে অভিযোগ।

বাড়ির সামনে বোমা

আইএসএফের অঞ্চল সম্পাদক মোহাম্মদ হাবিবুল রহমানের দাবি, শুক্রবার সকালে বাড়ি থেকে কাজে বেরোনোর সময় দরজা খুলতেই তিনি দেখেন দরজার সামনে দুটি বোমা পড়ে রয়েছে। তাঁর অভিযোগ, কয়েকদিন আগেই আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে পদ্মপুকুর বাজারে একটি নির্বাচনী সভায় তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই কারণেই তাঁকে ভয় দেখাতে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে বোমা রেখে যাচ্ছে। ইতিমধ্যেই এমন ঘটনা দু’বার ঘটেছে বলেও দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিও জানান হাবিবুল।

দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি       

এদিকে, স্থানীয় আইএসএফ কর্মীদের অভিযোগ, প্রশাসন পক্ষপাতদুষ্ট আচরণ করছে এবং তাদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

কী বলছে তৃণমূল?         

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিজানুর হোসেন। তাঁর বক্তব্য, এলাকাকে অশান্ত করার জন্যই আইএসএফ এই ধরনের নাটক করছে। তিনি দাবি করেন, এর আগেও এলাকায় একটি বাগান থেকে যে বোমা উদ্ধার হয়েছিল, তা আইএসএফের লোকজনই রেখেছিল। তৃণমূলের এমন দুর্দিন আসেনি যে তারা বোমা দেখিয়ে কাউকে ভয় দেখাবে। বরং নিজেরাই বোমা রেখে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কে রয়েছেন ওই আইএসএফ নেতার পরিবার। 

আরও পড়ুন :  প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...

অন্যদিকে ঠিক ৪ দিন আগে, ভাঙড়ের ISF প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যা ঘিরে তপ্ত হয়ে ওঠে ভোগালি। একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন দু'দলের সমর্থক। নৌশাদ সিদ্দিকির অভিযোগ, হারবে বুঝে হামলা করছে তৃণমূল। কেউ যেন তৃণমূলের দিকে আঙুল তুলতে না পারে, দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিতে শোনা যায় ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget