এক্সপ্লোর

Bengal Election 2026 : ভোটের জন্য ব্যক্তিমালিকানাধীন গাড়ি কি প্রশাসন নিতে পারে ? কী বলছে নিয়ম ?

Election News : ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়েছেন। রাস্তায় আচমকা গাড়ি দাঁড় করিয়ে, রিক্যুইজিশন স্লিপ ধরিয়ে দিল পুলিশ। ভোট এলেই এই ছবি ধরা পড়ে।

সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা : ভোট এলেই রাস্তায় ব্যক্তি মালিকানাধীন গাড়ি নিতে দেখা যায় পুলিশকে। ভোটের জন্য ব্যক্তিমালিকানাধীন গাড়ি কি প্রশাসন নিতে পারে? রিক্যুইজিশন হাতে ধরিয়ে কি গাড়ি নিয়ে যাওয়া যায়? এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু কী বলছেন আইনজীবী থেকে প্রাক্তন পুলিশ কর্তারা ? 

ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়েছেন। রাস্তায় আচমকা গাড়ি দাঁড় করিয়ে, রিক্যুইজিশন স্লিপ ধরিয়ে দিল পুলিশ। ভোট এলেই এই ছবি ধরা পড়ে। ভোটের কাজের জন্য ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি কি প্রশাসন ব্যবহার করতে পারে? নিতে হলে, নিয়ম কী ?

এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, "রাস্তায় চট করে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে গিয়ে বলছেন এই গাড়িটি আমরা রিক্যুইজিশন করলাম এবং বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত বলেছিলেন যেভাবে একটা ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে যে এতে আমরা তোমার গাড়ির নম্বর নোট করে নিলাম, তোমার গাড়িটা রিক্যুইজিশন হয়ে গেল...এটা হবে না। এটা হতে পারে না। যদি করতে হয় তাহলে একটা প্রপারলি ফিলড-আপ ফর্ম আপনার বাড়িতে পৌঁছাবে। রিক্যুইজিশন চেয়ে। আপনি আপত্তি দাখিল করতে পারেন। আপনি আপত্তি দাখিল করলে ওই গাড়িটা নেওয়া যাবে না। আপনি আদালতেও আসতে পারেন।"

১৯৫১-এর জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, ভোটের কাজের জন্য প্রথমে সরকারি ও বাণিজ্যিক গাড়ি ব্যবহার করা হয়। সেগুলো পর্যাপ্ত না হলে, ব্যক্তিগত গাড়ি নেয় প্রশাসন। ভোটের কাজে গাড়ি নেওয়ার ক্ষেত্রে জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিক লিখিত নির্দেশ পাঠান। এ ক্ষেত্রে গাড়ির মালিককে নির্দিষ্ট প্রক্রিয়ায় নোটিস দেওয়া হয়। গাড়ির মালিক সম্মতি দিলে, তবেই সেই গাড়ি নিতে পারে কমিশন। সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ভাড়াও দেওয়া হয় গাড়ির মালিককে।

কলকাতা হাইকোর্টের আইনজীবী দেবাশিস সাহা বলেন, ২০০৬-এ আমাদের হাইকোর্ট... বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত, উনি পরিষ্কারভাবে বলেছেন যে রাস্তায় দাঁড়িয়ে এভাবে গাড়ি 'ছিনতাই করা'...এটা করতে পারে না। হাইওয়েম্যান অ্যাক্টিভিটি...এটা পরিষ্কার বলেছেন। স্পষ্ট করে বলা আছে, যার গাড়ি নেব তাঁকে নোটিস দিতে হবে। পোস্টে বা হাতেহাতে। তাঁকে যদি না পাওয়া যায়...তিনি যেখানে থাকেন সেখানে গিয়ে নোটিস লাগিয়ে আসতে হবে। একদম পরিষ্কার বলা আছে। এভাবে নেওয়া যাবে না।"

প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম বলেন, "১৯৫১ সালের অ্যাক্টের কথা বলছি, ১৬০ যে ধারা আছে সেখানে ভোটের জন্য দরকারে কোনও বাড়ি বা গাড়ি রিক্যুইজিশন করার ক্ষমতা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। রাজ্য সরকার এটা ডেলিগেট করতে পারে। এটা ডেলিগেট করা আছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের । অন্য যে ধারাগুলি আছে আইনে, তাতে এটা খুব পরিষ্কার যে এই গাড়ি ধরার কাজটা করবে যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাঁর অধীনে কোনও লোক থাকতে পারেন। কিন্তু, পুলিশদের এভাবে গাড়ি ধরতে হবে এরকম কোনও ক্ষমতা ডেলিগেট করা আছে, এব্যাপারটা আমার জানা নেই।"

ভোট যত এগিয়ে আসছে ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি নিয়ে ততই বাড়ছে টানাপোড়েন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget