এক্সপ্লোর

Bengal Election 2026 : ফর্ম ৬ সংঘাত ঘিরে তোলপাড়, কী বলল কমিশন ?

West Bengal SIR : ব্যাগ ভর্তি ফর্ম ৬ জমা দেওয়ার অভিযোগ। CEO দফতরের সামনে তুলকালাম।মুখোমুখি তৃণমূলপন্থী বিএলও সংগঠন ও বিজেপি কর্মী-সমর্থকরা

কলকাতা : 'ফর্ম 6' জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে, মঙ্গলবার CEO দফতরের বাইরে দফায় দফায় উত্তপ্ত হল পরিস্থিতি। ধস্তাধস্তি, মারপিট, বচসা বাদ গেল না কিছুই। পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দু'পক্ষকে সামলানোর চেষ্টা করে গেল সমানে। ফর্ম ৬ নিয়ে এই টানাপোড়েনের আবহে এবার এনিয়ে বিবৃতি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

তিনি বললেন, "ফর্ম ৬ নিয়ে অভিযোগ উঠেছে যে আমাদের অফিসে...এখানে একগাদা ফর্ম ৬ জমা হয়েছে। কত ফিগার আছে, কী নিয়ে আছে...। আমি কাল একদম পরিষ্কার বলেছি, এটা একটা সরকারি অফিস। সরকারি অফিসে একটা রিসিভ সেকশন আছে। কোনও সরকারি অফিসে কোনও নিষেধাজ্ঞা নেই। যে কেউ যত সংখ্যক নথি, যত সংখ্যক কাগজ, যত সংখ্যক মেইল, ফোন কল...যা কিছু চান দিতে পারেন। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। প্রতিদিন ১ লক্ষ কাগজ আসতে পারে, ১টা কাগজ আসতে পারে, ১০ লক্ষ কাগজও আসতে পারে। কোনও নিষেধাজ্ঞা নেই। এটা যখন আসে আমার কাছে খবরও থাকে না CEO বা অফিসের হেড হিসাবে...যে আমাকে গোয়েন্দা লাগাতে হবে বা অন্য কিছু লাগাতে হবে...কত নিয়ে এসেছে...এটা স্ট্রাকচারড গর্ভনমেন্ট। এখানে প্রত্যেক অফিসার নিয়ম মেনে চলতে বাধ্য। সার্ভিস কন্ডাক্ট প্রত্যেক অফিসারের ওপর লাগু আছে। আমার নীচে অফিসার আছেন, স্টাফ আছেন। ডাক সেকশন থেকে ভাগ হয়ে ডিভিশন-ভিত্তিক...ডিভিশনে যখন সিনিয়র অফিসারের কাছে পৌঁছে যায়, ওঁরা মাথা খাটিয়ে দেখেন যে জিনিসটা কী আছে না আছে, তারপরে আমার সঙ্গে আলোচনা করেন। আমার নলেজ ছিল না এতটুকু যে ফর্ম ৬ এসেছে বা কি নিয়ে এসেছে।" 

আর কিছুদিন বাদেই ভোট। তার মধ্য়ে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ চরমে । বিজেপি যখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে...তখন কলকাতায় মুখ্য় নির্বাচনী আধিকারিকের অফিসে সটান গিয়ে বিস্ফোরক অভিযোগ করন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে (সোমবার) ৬-৭ ঘণ্টায় ৩০ হাজার Form 6 অবৈধভাবে যাঁরা বাংলার ভোটার নন, যাঁদের বিহার, UP-র (উত্তরপ্রদেশের) ভোটার লিস্টে নাম রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে ৬৫০-৭০০ Form 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে। এদিকে পূর্ব মেদিনীপুরের এগরায় Form 6 জমা পড়েছে। নর্থ কলকাতার ৩টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি... Form 6 জমা পড়েছে। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার Form 6 জমা পড়েছে।" সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে প্রচারে নিষেধাজ্ঞার দাবি তোলে তারা। পাল্টা নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক নিশানায় রেখে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget