এক্সপ্লোর

West Bengal Election : ভোটের আগে এই কারণেই বদলি কলকাতার CP ও একাধিক পুলিশকর্তাকে, জানিয়ে দিল কমিশন

সোমবার আরেক বড় পদক্ষেপ করল কমিশন। এবার ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল করল কমিশন।

কলকাতা : রবিবার ভোট ঘোষণার পরই কয়েক ঘণ্টার মধ্যে নজিরবিহীন পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ স্তরে বড় পরিবর্তন করে কমিশন। মুখ্যসচিবের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নন্দিনী চক্রবর্তীকে। সরানো হয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকেও। ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার আরেক বড় পদক্ষেপ করল কমিশন। এবার ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল করল কমিশন। এমনকী কলকাতার পুলিশ কমিশনারও বদল করা হল। মূলত ভোট পরিচালনার ক্ষেত্রে যে পুলিশ কর্তাদের সরাসরি ভূমিকা থাকে। সেই পদে নতুন কোন IPS অফিসারদের আনা হল, সোমবার মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে। ভোট ঘোষণার পরই কমিশনের পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের শাসক দল। 

কেন রাজ্য পুলিশে রদবদল, জানিয়ে দিল কমিশন

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে সম্প্রতি রাজ্যে ঘুরে গেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর রবিবার হল ভোটের দিন ঘোষণা।
প্রতিবারই দেশের মুখ্য নির্বাচন কমিশনারের মুখে শোনা গেছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার কথা।হঠাৎ ভোটের আগে কেন এই বদল, জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হল, পশ্চিমবঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আর ঠিক সেই উদ্দেশ্যেই রাজ্যের DGP, পুলিশ কমিশনার-সহ একাধিক পুলিশকর্তাকে বদলি করা হল। বিবৃতি দিয়ে জানাল নির্বাচন কমিশন। দুপুর ৩টের মধ্যে নতুন পুলিশ আধিকারিকদের দায়িত্ব নিতে হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। 

রাজ্য পুলিশের কোন কোন পদে বদল? 

  • ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড় পরিবর্তন আনল কমিশন। পীযূষ পাণ্ডের জায়গায় রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি-র দায়িত্ব নিলেন সিদ্ধিনাথ গুপ্তা। ভোটের ফল ঘোষণা হবে ৪ মে। প্রসঙ্গত, তার আগেই ৩০ এপ্রিল অবসর নেওয়ার কথা ছিল সিদ্ধিনাথ গুপ্তার। কিন্তু নির্বাচন কমিশন তাঁকেই DG-র দায়িত্ব দিল। 
  • কলকাতার পুলিশ কমিশনার পদে সুপ্রতিম সরকারের জায়গায় দায়িত্বে এলেন অজয় কুমার নন্দ।
  • এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরানো হল বিনীত গোয়েলকে। বিনীত গোয়েলের জায়গায় এলেন অজেয় মুকুন্দ রানাডে।
  • ডিজি কারেকশনাল সার্ভিসেসের দায়িত্বে এলেন এন আর বাবু। 

    ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।  প্রতিবাদে এদিন রাজ্যসভা বয়কট করেন তৃণমূল সাংসদরা।            

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget