এক্সপ্লোর

Devadeep Purohit : সাংবাদিকতা থেকে ভোটের ময়দানে, সম্পত্তির কী খতিয়ান দিলেন TMC প্রার্থী দেবদীপ ?

Bengal Election 2026 : মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় তথ্য।

কলকাতা : অলিতে গলিতে ঢুকে যেভাবে জনসংযোগ সারছেন, তাতে বোঝার উপায় নেই তিনি সদ্য রাজনীতি এবং ভোটের ময়দানে পা রেখেছেন। কথা হচ্ছে, খড়দার তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতের। সাংবাদিকতা থেকে এবার একেবারে রাজনীতির ময়দানে। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁকে এবার দল দাঁড় করিয়েছে বালিগঞ্জে। আর তাঁর (শোভনদেব চট্টোপাধ্যায়) ছেড়ে যাওয়া আসনে এবার তৃণমূলের 'বাজি' খড়দার ভূমিপুত্র দেবদীপ। সেইমতো মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় তথ্য। West Bengal Election 2026

কী রয়েছে হলফনামায় ?

গত পাঁচ অর্থবর্ষে আয়ের খতিয়ান হলফনামায় জানিয়েছেন দেবদীপ। সেই অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবর্ষে তিনি আয় করেছেন ৫৬ লক্ষ ৬২ হাজার ৭৮০ টাকা। দেবদীপের ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তাঁর স্ত্রী পিয়া ভট্টাচার্য পুরোহিতের নামে রয়েছে দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তাঁর হাতে রয়েছে নগদ ৭০ হাজার ৪৪৬ টাকা। অন্যদিকে, তাঁর স্ত্রীর হাতে রয়েছে ৯ হাজার ৫৫০ টাকা। বিনিয়োগে আগ্রহ রয়েছে দেবদীপের। রয়েছে জীনববিমা। একাধিক LIC পলিসি রয়েছে তাঁর এবং তাঁর স্ত্রীর নামে। TMC Candidate Devadeep Purohit

২টি গাড়ি রয়েছে দেবদীপের। এছাড়া ২৫ গ্রাম সোনা রয়েছে তাঁর, যার বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ৩০ হাজার টাকা। হলফনামায় এমনই জানিয়েছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, স্ত্রী পিয়ার রয়েছে ৫২ গ্রাম সোনা। যার বাজারমূল্য ৬ লক্ষ ৮৬ হাজার ৪০০ টাকা। যৌথ ফ্ল্যাট রয়েছে দেবদীপের। ২০১১ সালে যেটি কিনেছিলেন তিনি। সেই সময় ফ্ল্যাটটি কিনতে খরচ পড়েছিল ৫৯ লক্ষ ৯৮ হাজার ৭৩০ টাকা। যার বর্তমান বাজারমূল্য গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লক্ষ ১ হাজার ৩৩৬ টাকা। অল্প ঋণও রয়েছে দেবদীপের নামে। যার পরিমাণ ১ লক্ষ ২০ হাজার টাকা।

দেবদীপের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৩৫ লক্ষ ৮৬ হাজার ৯০১ টাকা।

পেশার কলমে দেবদীপ উল্লেখ করেছেন, প্রাক্তন সাংবাদিক ও সমাজকর্মী। আয়ের উৎস-বেতন।

শিক্ষাগত যোগ্যতা

১৯৯৭ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর। ২০০৩ সালে কলকাতার IIM থেকে এমবিএ-র পড়াশোনা শেষ করেন ।

ফৌজদারি মামলা

তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই বলে হলফনামায় জানিয়েছেন দেবদীপ।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget