এক্সপ্লোর

WB Election 2026: "প্রতিটি পরিবারের একজনকে স্থায়ী চাকরি দেওয়া হবে..." ! ভোটের আগে ইস্তাহার প্রকাশ করে বড় চমক বামেদের

Left front Manifesto : ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা।

কলকাতা: ভোটের আগে এবার ইস্তাহার প্রকাশ করল বামেরা। ইস্তাহারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্য়ে রয়েছে, প্রতিটি পরিবারের একজনকে স্থায়ী চাকরি দেওয়া হবে। পাঁচ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রত্যেক বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি, সিএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়া হবে। পাশপাশি কৃষকদের কথা মাথায় রেখে ১৬টি ফসলের নূন্যতম সহায়ক মূল্য দেড় গুণ করার কথা জানানো হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের উন্নতিতে। নতুন স্কুল-কলেজ নির্মাণের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে।

আরও পড়ুন, রাজ্যে প্রধানমন্ত্রী, রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এই কথা কাকে বললেন চন্দ্রিমা ? "ইলিশ ভাপা থেকে চিংড়ির মালাইকারি, সব বলা আছে, খেতে তো হবেই.."

এদিন বিমান বসু বলেন, 'রাজ্যের স্বার্থে, রাজ্যকে বাঁচাতে, বাংলাকে বাঁচাতে, পশ্চিম বাংলায় এখন যা চলছে, তা একদিকে নৈরাজ্যবাদীদের সরকার, রাজ্যে আছেন, সবক্ষেত্রে নৈরাজ্য তৈরি করো, আর আছে দিল্লিতে কেন্দ্রের সরকার, সব কিছুতেই মানুষকে বিভক্ত করো। একদিকে নৈরাজ্য, অন্যদিকে মানুষের মধ্যে বিভাজন, এই উভয় শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি। নির্বাচনী ইস্তাহারে বক্তব্যের মধ্যে দিয়ে, আমরা বলতে চেয়েছি, আমরা নমনীয়ভাবে মানুষের পাশে থেকে, মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের উন্নয়নমূলক কর্মসূচিতে যুক্ত থাকব।' 

ছাব্বিশের ভোটের আগে, এবার ইস্তেহার তৈরি নিয়ে নয়া কৌশল নিয়েছে সিপিএম। ভোটারদের পরামর্শ নিয়েই বামেদের ইস্তেহার তৈরির কথা জানানো হয়েছিল আগেই। এরজন্য, 'বাংলা বাঁচাও' নামে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি। সেখানেই সরাসরি মতমত জানাতে পারবেন ভোটাররা। সম্প্রতি মহম্মদ সেলিম বলেছিলেন, আমরা আগেও বলেছি,...সিপিএম, তারপরে বামফ্রন্ট, যেটা কমরেড বেবি বললেন, আমরা আলাপ আলোচনা করে ঠিক করি, কীভাবে বামশক্তিকে শক্তিশালী করব, আরও বামপন্থী দলগুলিকে নিয়ে আসব। তারপরে যারা গণতান্ত্রিক-ধর্ম নিরপেক্ষ শক্তি আছে, তাঁদের সঙ্গে কথা বলব। আমরা সেই প্রক্রিয়ায় যাওয়ার আগে, এখন বামশক্তিকে সংহত করছি।' 

ইতিমধ্যেই ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে এসে, এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার থেকে সারা জীবনের জন্য, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন রাজ্যের মহিলারা। এই ভাতা, মহিলাদের বয়স হলে, বিধবা ভাতা ও বয়স্ক ভাতা করে দেওয়া হবে বলেও ঘোষণা করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget