এক্সপ্লোর

Madan Mitra: মোদির পাল্টা এবার ঝালমুড়ি নিয়ে ময়দানে মদন মিত্র !

Madan Mitra Jhalmuri :ভোটের আগে ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর 'ঝালমুড়ি পে চর্চা', পাল্টা এবার ঝালমুড়ি নিয়ে হাজির মদন মিত্র, কী বললেন তিনি ?

কলকাতা: ঝাড়গ্রামে প্রচারে গিয়ে মোদির ঝালমুড়ি খাওয়ার ছবি এখন সোশ্যালের অলিতে গলিতে। প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক তখনই পাল্টা ঝালমুড়ি খেতে ও খাওয়াতে নেমে পড়লেন মদন মিত্র। সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। মোদি যতবার মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন আমরাও সকাল থেকে মুড়ি খেতে থাকব। মুড়ি খেতে খেতে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, তার একটাও রেখেছেন ? প্রশ্ন তুলেছেন মদন মিত্র। 

আরও পড়ুন, ED-র তলবে হাজিরা দিলেন না I-PAC-এর ডিরেক্টর ঋষি রাজ, কোন পথে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মদন মিত্রের কথায়, 'উনি যতবার এই মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও মুড়ির দোকানে গিয়ে মুড়ি খেতে থাকবো। এই যে মুড়ি মুড়ি খেতে উনি বললেন, যে প্রতিশ্রুতিগুলি, ২ কোটি চাকরি , ১৫ লাখ ক্যাশ , তিন হাজার করে ব্যাঙ্কে, আজ পর্যন্ত একটাও সত্যি কিছু হয়েছে ? মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তৃণমূল যা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দেয় না।' 

মূলত গতকাল ছিল প্রথম দফা ভোটের আগে  শেষ হাইভোল্টেজ রবিবার। গতকাল ৪ জা.য়গায় সভা করেন প্রধানমন্ত্রী মোদি। আর ঝাড়গ্রামে সভা করতে গিয়ে এক দোকানে নিজে গিয়ে টাকা দিয়ে ঝালমুড়ি কেনেন তিনি। প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন। পাশাপাশি স্থানীয় মহিলা থেকে শুরু করে দলীয় কর্মীরাও সেই ছবি তুলেছেন। দোকানির সঙ্গে হেসে কথাও বলেন প্রধানমন্ত্রী। সবমিলিয়ে প্রচারে বেরিয়ে মোদির এই ঝালমুড়ি খাওয়ার ছবি এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। 

তবে বাংলার রাজনীতি ঝালমুড়ির টুইস্ট কিন্তু এই প্রথম নয়, বাংলায় জলখাবারে ঝালমুড়ির মাহাত্ব আগে থেকেই ছিল। সেই মহিমা আরও বাড়িয়ে দেন রাজনৈতিক ব্যাক্তিত্বরা। তবে নানা রূপে ফিরে এসেছে এই ঝালমুড়ি বা কখনও শুধুই মুড়ি। মূলত একুশের ভোটের ঠিক পরের বছর, বাইশ সালের শুরুর দিকে জিএসটি বৃদ্ধির প্রতিবাদের ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেছিলেন।  সভাতেই হাতে হাতে মুড়ি বিলি করেছিলেন। ওই বছরই আবার  কর্মসংস্থানের প্রসঙ্গে মমতার মন্তব্যে বিতর্ক ছড়িয়েছিস। মূলত তিনি বাংলার বেকার যুব সম্প্রদায়কে, চা, তেলেভাজা, ঘুঘনি বানিয়ে বিক্রির পরামর্শ দিয়েছিলেন। এরপরেই বিধানসভার বাইরে মমতার মন্তব্যে প্রতিবাদে বিজেপি বিধায়করা ঘুঘনি ও ঝালমুড়ি বিক্রি করেছিলেন। 

 

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget