এক্সপ্লোর

Mamata on Abhishek : '...খাবে কী ? ওঁর পরিবার নেই ?' অভিষেককে নিয়ে যে কথা বললেন মমতা...

TMC News : এদিন হাবড়ার বাণীপুর ড.বি.আর.আম্বেদকর মাঠে জ্যোতিপ্রিয়র সমর্থনে জনসভা করার সময় মন্ত্রী থাকা অবস্থায় তাঁর কাজের দরাজ প্রশংসা করলেন তৃণমূলনেত্র্রী।

হাবরা : রেশন দুর্নীতি, কয়লা পাচার মামলা, গরু পাচার মামলার তদন্তে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করেছে বলে বারংবার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এর আগে কয়লা পাচার মামলার তদন্তে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে দিল্লিতে তলব করেছে ইডি। শুধু তা-ই নয়, রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সাড়ে ১৪ মাস জেল খাটতে হয়েছে। সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। এহেন জ্যোতিপ্রিয়কেই এবারও হাবরা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এদিন হাবড়ার বাণীপুর ড.বি.আর.আম্বেদকর মাঠে জ্যোতিপ্রিয়র সমর্থনে জনসভা করার সময় মন্ত্রী থাকা অবস্থায় তাঁর কাজের দরাজ প্রশংসা করলেন তৃণমূলনেত্র্রী। তাঁর কথা বলতে গিয়েই টেনে আনলেন নিজের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। Mamata Banerjee Rally

প্রথমে জ্যোতিপ্রিয় প্রসঙ্গে মমতা বলেন, "জেনে রাখুন, আমার সরকারে বালু যত ভাল কাজ করেছে এ কেউ করতে পারেননি ! ওঁকে হিংসা করে গ্রেফতার করেছিল। কোনও প্রমাণ পায়নি। কেন গ্রেফতার করেছিল ? কারণ, ওই পচা সিপিএম পার্টি দেড় কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। আর তাঁদের রেশন মিথ্যা নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডে টাকা নিত। এই দেড় কোটি লোককে বাদ দিয়েছিল, মিথ্যা রেশন কার্ডকে...এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু। তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। জেনে রাখুন, আজ যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন...এটা কে করেছিল ? বালু করেছিল...মানে জ্যোতিপ্রিয় মল্লিক ওঁর ভাল নাম। এই কাজটা বালু করে গিয়েছিল। এই কাজটা এত সহজ ছিল না। রেশন দোকানের মাল আগে পাচার হয়ে যেত। প্রত্যেকটা গাড়ির নম্বর রাখা। তাকে ট্যাপ করা। যে, মালটাকে বদলে দিচ্ছে কি না। রেশনের যে জিনিসগুলো, মেটিরিয়ালগুলো...সবটা বালু করেছিল এটা মাথায় রাখবেন। সেই ছেলেটাকে ফাঁসানো হয়েছিল।" এই প্রেক্ষিতেই তৃণমূলনেত্রী আরও সুর চড়িয়ে মন্তব্য করেন, "কাকে ফাঁসানো হয়নি ? আমি কেন আঁকতাম সেটা নিয়েও প্রশ্ন করেছে। অভিষেক কেন ব্যবসা করবে... খাবে কী ? ওঁর পরিবার নেই ? চুরি করবে, না ডাকাতি করবে ? সৎভাবে ব্যবসা করবে আপনার আপত্তির কী আছে ? ব্যবসায়ীরা ব্যবসা করবে না ?" এদিন হাবরায় জ্যোতিপ্রিয় মল্লিকের পাশাপাশি অশোকনগরের তৃণমূলপ্রার্থী নারায়ণ গোস্বামীর সমর্থনেও বক্তব্য রাখেন দলনেত্রী। West Bengal Election 2026

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget