এক্সপ্লোর

Mothabari News: CBI নয়, মোথাবাড়িকাণ্ডে তদন্ত করবে NIA, সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের

EC On Mothabari CBI Investigation: মোথাবাড়ি কাণ্ডে বড় সিদ্ধান্ত কমিশনের

অতনু হালদার, রুমা পাল, কলকাতা: সিবিআই নয়, মোথাবাড়ি কাণ্ডে এবার তদন্তে এনআইএ, সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। মোথাবাড়ির ঘটনার পর ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এনিয়ে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।প্রথমে কমিশনের কলকাতা অফিস থেকে জানানো CBI-কে তদন্তভার দেওয়া হচ্ছে। পরে জাতীয় নির্বাচন কমিশন জানাল, তদন্ত করবে NIA 

আরও পড়ুন, "আজ রাত ১২ মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে..", মোথাবাড়ি ও CEO দফতরের সামনে বিক্ষোভকাণ্ডে কড়া নির্দেশ কমিশনের

মোথাবাড়ি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।  সুপ্রিম কোর্ট বলেছিল, সিবিআই অথবা এনআইএ তদন্ত করবে, এবং সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। শুধুমাত্র তাই নয়, যে তদন্তকারী সংস্থা তদন্ত করবে, সেই তদন্তকারী সংস্থাকে তদন্ত করার পর, তাঁদেরকে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। অর্থাৎ সুপ্রিম কোর্ট গুরুত্ব দিয়ে এই সাত জন জুডিশিয়াল অফিসারের উপর হামলার ঘটনাকে দেখছে। অবশেষে মালদার মোথাবাড়ির ঘটনায় এনআইএ তদন্ত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের নির্দেশ মানে, এই তদন্তের আওতায় রাজ্যের পুলিশ প্রশাসন এবং সমস্ত কিছু আসবে। ফলে ভোটের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের মুখোমুখি হতে হবে রাজ্যকে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই এই ঘটনায় ক্ষুব্ধ। তিনি নির্দেশ দিয়েছেন আজ রাত ১২ টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। এদিকে কমিশনের ক্ষোভের সামনে পড়েছেন ডিএম , এসপি। মোথাবাড়ি কাণ্ডে রাত ১২ টার পর এসপি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু কী কারণে এই ঘটনায় এত দেরি করে অ্যাকশন নেওয়া হল ? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। 

গতকালও বারবার প্রশ্ন উঠছিল, কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল, যখন এখানে শুনানির কাজ চলাকালীন, ৭ জন বিচারবিভাগীয় আধিকারিককে, কার্যত আটকে রাখা হয়েছিল, তারপরে তাঁরা জল পর্যন্ত পাননি, তাঁদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি,সেই সঙ্গে প্রশাসনিক কোনও আধিকারিককেও তাঁদের উদ্ধার করতে দেখা যায়নি। এবং রাত্রি বারোটার পর যখন তাঁদেরকে বের করে নিয়ে যাওয়া হল, তখন তাঁদের উপর যেভাবে হামলা হল, স্বাভাবিকভাবে জেলা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। 

ঘটনার পর এদিন দেখতে পাওয়া যায় গোটা পঞ্চায়েত ব্লক অফিস রয়েছে, সেটা পুরোপুরি বন্ধ অবস্থাতে রয়েছে। আজকে শুনানির কাজ চলছে না। যদিও এদিন এখানে শুনানির কাজ শুরু হওয়ার কথা ছিল। আশপাশের যে বাজার এলাকা রয়েছে, সেই সমস্ত বাজার এলাকাও কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget