এক্সপ্লোর

Modi On TMC: ভোটের মাসে মোদির মুখে "তৃণমূলের দুর্নীতি", এবার "বাংলার মৎস্যপালন" নিয়ে নিশানা, পাল্টা মমতা

Modi on Bengal Fish Farming : "বাংলার মৎস্যপালন" নিয়ে তৃণমূলকে তীব্র নিশানা প্রধানমন্ত্রীর, পাল্টা মমতা...

কলকাতা: ভোটের আগে এবার মৎস্যপালন ইস্যু তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। পাল্টা তোপ দাগতে ছাড়লেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন, কাতার যাচ্ছেন ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী, LPG নিয়ে বড় আপডেট ?

নির্বাচনী প্রচারে এদিন মোদি শাসকদলকে তোপ দেগে বলেন, 'বাংলা মৎস্যপালনে আত্মনির্ভর নয়। এখনও বাইরের রাজ্য থেকে মাছ আনাতে হবে বাংলাকে। ১৫ বছরের শাসনে বাংলাকে মাছ পর্যন্ত দিতে পারেনি, বাইরের রাজ্য থেকে আনতে হবে, এটাই তৃণমূলের দুর্নীতি। গত ১১ বছরে ভারতে মৎস্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। সি-ফুড দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। দেশে সফল। কিন্তু পশ্চিমবাংলায় হয়নি। তৃণমূলের পাপের কারণেই হয়নি। বিহারে মৎস্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। বাইরে থেকে মাছ আনাতে হয় না আর বিহারকে। ভিন রাজ্যে মাছ এক্সপোর্ট করে বিহার। অসমও নিজের রাজ্যের মাছের চাহিদা পূরণ করে অন্য রাজ্যে মাছ পাঠায়। মৎস্যজীবীদের জন্য কেন্দ্রের প্রকল্প লাগু করতে দেয় না রাজ্য।' এদিন পাল্টা মমতা বলেন, 'ইলিশ মাছ আগে পাওয়া যেত না। বাংলাদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হত। ২০১৯ সালে ডায়মন্ডহারবারে রিসার্চ সেন্টার হয়েছে। এখন ঢালাও ইলিশ মাছ পাওয়া যায়। চুনোপুঁটি পাওয়া যায়। হায়দরাবাদ থেকে মাছ আনতে হয় না।মৎস্যজীবীরা যাতে ভালো থাকে, এটা খেয়াল রাখে বাংলা। মৎস্যজীবীদের আলাদা কার্ড করে দেওয়া হয়েছে।' 

মোদি এদিন বলেন, 'সিন্ডিকেটের গুন্ডারাজ, কাটমানি ও কমিশন ছাড়া কিছু চলে না। কারখানাতেও সিন্ডিকেটের গুন্ডারাজ, ভয় দেখানো চলছে। এই ভরসা শুধু বিজেপিই দিতে পারে। যে যে রাজ্যে বিজেপির সরকার, সেখানে উন্নতি এটাই প্রমাণ করে যে বাংলায় এমনই উন্নতি হবে, ভয়কে বিদায় দেওয়া হবে। পশ্চিমবাংলার যুবকদের সঙ্গে যা করেছে তৃণমূল, ১০০ বছরেও তা পূরণ করতে পারবে না। প্রাইভেট সেক্টরে চাকরি নেই, যা ছিল তা অনুপ্রবেশকারীদের দিয়ে দিয়েছে। সরকারি চাকরি তৃণমূলের মন্ত্রীরা লুঠ করেছে।'

 পাশাপাশি তিনি আরও বলেন, 'ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিচ্ছে তৃণমূল, শুধু ভোটব্যাঙ্কের জন্য। আদালত বারবার তা খারিজ করে দিচ্ছে, কিন্তু এবার কোর্টের নির্দেশ মানে না। কোর্টে গিয়ে তৃণমূল বারবার একই দাবি করছে। কিন্তু মাহিষ্য সমাজের জন্য কোনও সংরক্ষণ নেই। যার যা অধিকার, তা তাকে পাইয়ে দেবে মোদি সরকার, এটাই মোদির গ্যারান্টি। তৃণমূলের চিট ও চিটিংবাজি বিজেপি বন্ধ করবে। সরকারি চাকরি নির্দিষ্ট সময়ে হবে, এবং সব চাকরি দুর্নীতিমুক্ত হবে, কোনও কাটমানি নয়, এটা হবে বিজেপির আমলে'

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget