এক্সপ্লোর

Mamata Banerjee Security Withdrawn : খাঁ খাঁ করছে মমতার বাড়ির সামনের রাস্তা, সাতসকালে চলে গেলেন পুলিশকর্মীরাও; মাত্র কয়েকজন গলিতে

Election 2026 : ভোটে হেরে ক্ষমতাচ্য়ুত হয়েছে তৃণমূল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : খাঁ খাঁ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনের রাস্তা। পুলিশের কিয়স্ক বুথ সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে আজ সকালেই। একজন পুলিশকর্মীও আর নিরাপত্তার জন্য নেই। সিজার ব্যারিকেড গতকালই সরিয়ে দেওয়া হয়েছিল। গেটের সামনে যেসব পুলিশকর্মী রাস্তায় গলির মুখে ছিলেন, সকাল সাড়ে ৬টার সময় সেইসব পুলিশকর্মীও এখান থেকে চলে গেছেন। পুলিশের বুথ সম্পূর্ণ খালি হয়ে গেছে। সকালে গলির ভিতরে তাঁর বাড়ির সামনে মাত্র কয়েকজন পুলিশকর্মীকে দেখা যায়। অতিরিক্ত পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। সেইমতো সেই পুলিশ প্রত্যাহার হয়ে গেলও।

ভোটে হেরে ক্ষমতাচ্য়ুত হয়েছে তৃণমূল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সূত্রের খবর, তাঁরা সর্বোচ্চ পর্যায়ের থেকেও বেশি নিরাপত্তা পেতেন বলে রিভিউতে উঠে এসেছে। ইতিমধ্য়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতে যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্য়ারিকেড খুলে দেওয়া হয়েছে।

নিজেদের কেন্দ্রেই ধরাশায়ী দুই মুখ্যমন্ত্রী, জিতেও ক্ষমতাচ্যুত অপরজন; নেপথ্যে এই ফ্যাক্টরগুলি ?

বিধানসভা ভোটের ফলে শেষ হয়ে গেছে তৃণমূলের জমানা। তৃণমূল হেরেছে। হেরেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। তার ২৪ ঘণ্টার মধ্য়েই মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় দু'জনই জেড প্লাস নিরাপত্তা পেতেন। কিন্তু, সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং সিকিওরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখেছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় দু'জনই কিছু অতিরিক্ত নিরাপত্তা পেতেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির এলাকা হরিশ চ্য়াটার্জি স্ট্রিট। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির এলাকা কালীঘাট রোড এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিস যেখানে সেই ক্য়ামাক স্ট্রিটে এই অতিরিক্ত নিরাপত্তা ছিল। সূত্রের খবর, রিভিউ করতে গিয়ে দেখা গেছে, এই পর্যায়ের নিরাপত্তা তাঁদের পাওয়ার কথা নয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার থেকেও অতিরিক্ত কিছু নিরাপত্তা ছিল তাঁদের জন্য়। এরপরই অতিরিক্ত নিরাপত্তা প্রত্য়াহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

হরিশ চ্য়াটার্জি স্ট্রিটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি, কালীঘাট রোডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি এবং ক্য়ামাক স্ট্রিটে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিস চত্বরে থাকা 
অতিরিক্ত নিরাপত্তাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর মঙ্গলবারই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্য়ারিকেড খুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, যাদের যে ক্যাটিগরির সুরক্ষা পাওয়ার কথা, কোথাও কি তার চেয়ে বেশি রয়েছে ? যাদের কোনও নিরাপত্তা পাওয়ার কথা নয়, তাদেরও কি সুরক্ষা দেওয়া হচ্ছে ? সবার ক্ষেত্রেই তা পর্যালোচনা করা হচ্ছে ।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget