এক্সপ্লোর

Election 2026: প্রিসাইডিং অফিসারদের জন্য নতুন নির্দেশ কমিশনের! ভোটের আগে করতে হবে এই কাজ, না হলে...

নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন ভোটকর্মীদের একাংশ। এদিকে, প্রিসাইডিং অফিসারদের জন্য নতুন একটি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কলকাতা: পোস্টাল ব্যালটে ভোটদান পর্বের গোপনীয়তা বজায় রাখা হয়নি। ভোটকর্মীদের এই অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল একটি স্কুল। এদিকে, প্রিসাইডিং অফিসারদের জন্য নতুন একটি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যেখানে, ভোট পরিচালনার গুরুত্বপূর্ণ দিকগুলি ঝালিয়ে নেওয়ার পর, একটি মুচলেকা দিতে হবে প্রিসাইডিং অফিসারদের।                                                           

ব্যালটের নিরাপত্তা কোথায়? আমাদের ব্যালট বক্স সিল করলেন না কেন? নির্বাচনের কাজে জড়িত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেই ভোটগ্রহণ পর্বেই গোপনীয়তা বজায় রাখা হয়নি। এমনই মারাত্মক অভিযোগে রবিবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের এই স্কুল প্রাঙ্গণ। 


ভোট দিতে আসা ভোটকর্মীদের একাংশের অভিযোগ, কোনও সিল ছাড়াই ব্যালট পেপার ইস্যু করা হয়..  এমনকী সিল করা হয়নি ব্যালট বক্সও! অভিযোগকারী ভোটকর্মী বলেন, 'ব্যালট বক্সটা কোনওভাবেই সিল করা নেই। তাতে কোনও ট্যাগ লাগানো নেই। পরিচয় প্রকাশ হয়ে যাচ্ছে। ভিতরে দেখি, পরিচয় পত্র ছাড়া প্রচুর ভোটের সঙ্গে যুক্ত ব্যক্তি রয়েছে। যাদের থাকার কথা নেই।'

এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন ভোটকর্মীদের একাংশ। এদিকে, প্রিসাইডিং অফিসারদের জন্য নতুন একটি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। CEO দফতর থেকে সমস্ত জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে এই নোটিস। যেখানে বলা হয়েছে, ডিসট্রিবিউশন সেন্টারে ২০ থেকে ৩০ মিনিটের একটি লাস্ট মিনিট ব্রিফিংয়ের ব্যবস্থা থাকবে। সেখানে নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দিকগুলি আরেকবার ঝালিয়ে নেবেন ভোটকর্মীরা।                                                                       

এরপর একটি মুচলেকা দিতে হবে প্রিসাইডিং অফিসারদের। যেখানে লেখা রয়েছে, 'প্রিসাইডিং অফিসারের কর্তব্য সমূহ' শীর্ষক পুস্তিকা তিনি যথাযথভাবে পড়ে দেখেছেন এবং নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশ পালন করবেন। নোটিসে বলা হয়েছে, প্রিসাইডিং অফিসারদের সই করা এই নথি  

নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংরক্ষণ করতে হবে রিটার্নিং অফিসারদের।             

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget