এক্সপ্লোর

Election 2026 First Phase: প্রায় ৯৯ শতাংশ ভোট পড়ল একটি বুথে! প্রথম দফায় নয়া রেকর্ড গড়ল ২০২৬-এর নির্বাচন

West Bengal Election: কুশমণ্ডির জাহেরপুর শিশু শিক্ষাকন্দ্রের ৪১ নম্বর বুথে মোট ভোটার ৬৭৫। তার মধ্য়ে ৬৬৮ জনই ভোট দিয়েছেন! অর্থাৎ অঙ্কের হিসাবে প্রায় ৯৯ শতাংশ ভোটই পড়েছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ৯২% ভোটদান হয়েছে।
  • দক্ষিণ দিনাজপুর ও বীরভূমে ভোটদানের হার সবচেয়ে বেশি।
  • অনেক বিধানসভা আসনে ৯৬% এর বেশি ভোট পড়েছে।
  • ভোটার সংখ্যাতেও রেকর্ড হয়েছে, ভোটদানের হার চুরমার।

সুকান্ত মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: প্রথম দফায় বীরভূম ও দক্ষিণ দিনাজপুরে পড়েছে রেকর্ড ভোট। ঠিক কোন সমীকরণে EVM-এ ভোটের বন্যা? খুঁজতে বুথে বুথে পৌঁছে গেল এবিপি আনন্দ। প্রথম দফার বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটদানের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। ভোট পড়েছে ৯২ শতাংশেরও বেশি। জেলাগুলোর মধ্য়ে ভোটদানের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুর। ৯৫ শতাংশেরও বেশি ভোট পড়েছে এই জেলায়। দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে কুশমণ্ডিতে--- ৯৬.০৫ শতাংশ।

রেকর্ড ভোটদান

ভোটের পরদিন এই কুশমণ্ডিরই একটি বুথে পৌঁছে গেছিল এবিপি আনন্দ। কুশমণ্ডির জাহেরপুর শিশু শিক্ষাকন্দ্রের ৪১ নম্বর বুথে মোট ভোটার ৬৭৫। তার মধ্য়ে ৬৬৮ জনই ভোট দিয়েছেন! অর্থাৎ অঙ্কের হিসাবে প্রায় ৯৯ শতাংশ ভোটই পড়েছে। দক্ষিণ দিনাজপুরের জাহেরপুরের ভোটার বলছেন, 'খুব ভাল ভোট হয়েছে।' জাহেরপুরের ৪১ নম্বর বুথের এক পোলিং এজেন্ট বলছেন, 'এর আগে কখনও এত ভোট পড়েনি।' ভোটদানের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূম। এই জেলায় ভোট পড়েছে ৯৪ শতাশের বেশি।

প্রথম দফার ভোটের পরের দিন আমরা পৌঁছে গেছিলাম, বীরভূমের হাসন বিধানসভা এলাকায়। এই বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ৯৪.১৯ শতাংশ। হাসন বিধানসভা কেন্দ্রের এই স্কুলে দেখা হল BLO-র সঙ্গে। তিনি কী বলছেন? কেমন হয়েছে ভোট? হাসন বিধানসভা কেন্দ্রের এই ২২৬ নম্বর বুথে মোট ভোটার ৮৯৯ জন। তার মধ্য়ে ৮৪৯ জনই ভোট দিয়েছেন! অর্থাৎ ৯৭% ভোট পড়েছে। বুধবার এরাজ্য়ে দ্বিতীয় দফার ভোট। সেখানেও কি এরকমই উৎসবের মেজাজে ভোটদানের ছবি দেখা যাবে? তা দেখার অপেক্ষায় রাজ্য়বাসী।

আরও পড়ুন: Bike Restrictions During Election Update: ভোটের সময়ে বাইক নিয়ে কমিশনের 'বিধিনিষেধ' নিয়ে বিতর্ক! বড় রায় দিল হাইকোর্ট, বদলে গেল নিয়ম!

রেকর্ড ভোটার সংখ্যাতেও!

শুধু ভোটদানের হারে নয়, বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড হল ভোটার সংখ্যাতেও। প্রথম দফায় ভোট হয়েছে ১৬টি জেলায়। SIR-এর পর এই জেলাগুলিতে, ২০২১-এর তুলনায় ভোটারের সংখ্য়া কমেছে ১৭ লক্ষ। অথচ, প্রথম দফায় ২০২১-এর তুলনায় প্রায় ১৮ লক্ষ বেশি ভোট পড়েছে। বৃহস্পতিবার প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গে রেকর্ড করেছে ভোটদানের হার। তবে শুধু ভোটদানের হারেই নয়, ভোটার সংখ্যাতেও রেকর্ড তৈরি হয়েছে। বৃহস্পতিবার, কার্যত উৎসবের মেজাজে ভোট দিয়েছেন ভোটাররা! স্বাধীনতার পর, পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট পড়েছে, ৯২.৩৫%। ৯৬ শতাংশ বা তার বেশি ভোট পড়েছে ১০টি বিধানসভা আসনে। চুরমার হয়ে গেছে পুরনো সব রেকর্ড। ঐতিহাসিক ভোট হয়েছে পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget