এক্সপ্লোর

Bengal Assembly Election 2026 Live Results : গণনা শুরু হতেই এগিয়ে বিজেপি, পোস্টাল ব্যালটে পিছিয়ে পড়ল তৃণমূল

Bengal Election Results : নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ভোটে রেকর্ড ৯২.৯৩ শতাংশ ভোট পড়েছে, যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। ২০১১ সালের ভোটদানের রেকর্ডও ভেঙে দিয়েছে এই নির্বাচন।

কলকাতা : অবশেষে ৪ মে। ইভিএমে বন্দি জনমত আজ প্রকাশ্যে আসছে। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হচ্ছে পোস্টাল ব্যালট, তারপর একে একে ইভিএমের রাউন্ডভিত্তিক গণনা। আর প্রথম দিকের ট্রেন্ডেই স্পষ্ট হতে শুরু করেছে বাংলার রাজনৈতিক ভবিষ্যতের ছবি। BJP এগিয়ে ২৩ আসনে, তৃণমূল এগিয়ে ২১ আসনে। 

সামগ্রিক ট্রেন্ড

দল এগিয়ে আসন সংখ্যা
তৃণমূল কংগ্রেস ২৩
বিজেপি ২১

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে এবারের রাজনৈতিক লড়াই বিশেষ তাৎপর্যপূর্ণ। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন - এই প্রশ্ন উঠেছে বারবার। গত ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ভোটে রেকর্ড ৯২.৯৩ শতাংশ ভোট পড়েছে, যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ। ২০১১ সালের ভোটদানের রেকর্ডও ভেঙে দিয়েছে এই নির্বাচন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪টির মধ্যে ২১৫টি আসন জিতে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনেকের মতে, এবার ভোটে শাসকদলের সামনে নানা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিরোধী দল বিজেপি। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের লক্ষ্যে নাগরিকত্ব, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, দুর্নীতি ও নারী নিরাপত্তার মতো ইস্যুকে সামনে রেখে প্রচার চালিয়েছে। 

এবারের নির্বাচনের অন্যতম বড় ইস্যু ছিল ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR (Special Intensive Revision)। এই প্রক্রিয়ায় প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে । একইসঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA-ও এবারের ভোটে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। বিশেষ করে মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে এই প্রশ্নে রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট ছিল। বিজেপি প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে নাগরিকত্ব প্রক্রিয়া আরও দ্রুত করা হবে। পাল্টা তৃণমূল অভিযোগ তোলে, ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। 

কড়া নিরাপত্তায় নজরদারি

গণনাকেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কড়া পাহারা রয়েছে। পাশাপাশি সিসিটিভি নজরদারি ও ভিডিওগ্রাফির মাধ্যমে প্রতিটি মুহূর্তের উপর নজর রাখা হচ্ছে। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই নির্দিষ্ট পরিচয়পত্রের মাধ্যমে গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন। সকাল থেকেই রাউন্ডে রাউন্ডে সামনে আসতে শুরু করেছে ট্রেন্ড। এখন নজর দিনের শেষে চূড়ান্ত ফলাফলের দিকে— বাংলার মানুষ কাদের হাতে তুলে দেন ক্ষমতার রাশ, সেটাই দেখার।

এখন নজর শুধুই গণনার দিকে। রাউন্ডে রাউন্ডে বদলাবে সমীকরণ, তৈরি হবে নতুন রাজনৈতিক বার্তা। শেষ পর্যন্ত বাংলার মসনদে কারা বসবে, তার উত্তর মিলবে আজকের ফলাফলেই।

আরও পড়ুন : ২৯৩টি বিধানসভা আসনের ভোট গণনা আজ, কে এগিয়ে, কে পিছিয়ে ? লেটেস্ট আপডেট

আরও পড়ুন :  'আমায় ভুল বুঝ না' ভোট গণনার আগেই কেমন এমন বার্তা বিজেপি প্রার্থী 'অভয়ার মা'-র?  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget