এক্সপ্লোর

Donald Trump : বঙ্গে BJP-র পক্ষে বিপুল জনাদেশ, প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন-বার্তা ট্রাম্পের

India-US Relations : মঙ্গলবার হোয়াইট হাউস থেকে আসে বার্তা।

কলকাতা : রাজ্যজুড়ে গেরুয়া ঝড়। পশ্চিমবঙ্গে ২০৭ আসনে জয়লাভ করে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। অসমেও ক্ষমতায়। বিশাল এই জয়লাভের পর এবার অভিনন্দন বার্তা এল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকে। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে আসে বার্তা। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, সাম্প্রতিক ভোটে ঐতিহাসিক ও নির্ণায়ক জয়লাভের জন্য প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট। 

পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছে তৃণমূল। ক্ষমতায় এসেছে বিজেপি। ঘরের মাঠ ভবানীপুরে হেরেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দুই কেন্দ্রেই জিতেছেন শুভেন্দু অধিকারী। গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গেছে তৃণমূল। তৃণমূলকে উৎখাত করে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। তাও আবার দুই তৃতীয়াংশেরও বেশি আসনে জিতে। বিপুল এই জয়লাভের পর প্রধানমন্ত্রী বলেছেন, "আমি আজ প্রত্য়েক বঙ্গবাসীকে ভরসা দিচ্ছি, বাংলার ভবিষ্য়তের জন্য় বিজেপি দিনরাত এক করে দেবে। বাংলায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করা হবে। যুবকরা রোজগার করবে। প্রথম ক্য়াবিনেটেই আয়ুষ্মান ভারত যোজনা সুবজ পতাকা দেখানো হবে। আর, অনুপ্রবেশকারীদের ব্য়াপারে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।" পাহাড় থেকে সাগর, জঙ্গল থেকে শহর, কোথাও নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল। কোথাও লজ্জার হার হয়েছে। কোথাও দশকের পর দশক ধরে জেতা আসনেও পরাজয়ের মুখ দেখতে হয়েছে। হেরে গেছেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর এই জয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

নিখুঁত পরিকল্পনা। কেন্দ্রীয় নেতৃত্বের একেবারে মাটি কামড়ে পড়ে থাকা। সবকিছুর মিশেলেই এবার বাংলায় বিপুল জয় পেয়েছে বিজেপি। ১৯টি জনসভা করেছেন নরেন্দ্র মোদি। ২৯ জনসভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছর দু'য়েক আগে থেকেই পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্য়ে সুনীল বনসলকে রাজ্য়ে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহ। জয়ের নেপথ্যে অবদান কম নয় 'নির্বাচনী প্রভারী' হিসাবে ভূপেন্দ্র যাদবেরও। কৌশল থেকে পরিশ্রম...কিছুই বাদ দেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব।

এ প্রসঙ্গে বিজেপি নেতা ও মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, "আমরা জিতেছি। মোদিজির প্রতি জনতার যে বিশ্বাস, পশ্চিমবঙ্গের মানুষ যে বিশ্বাস করেছে আমি পশ্চিমবঙ্গের জনতাকে ধন্যবাদ জানাচ্ছি। অমিত শাহজির রণনীতি। ১৮দিন উনি পশ্চিমবঙ্গে ছিলেন। আপনি ভাবতে পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গকে কতটা গুরুত্ব দিয়েছেন।" ৯ এপ্রিল অসমের ভোট মেটার পর অহরহ পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। ২২ থেকে ২৭ এপ্রিল কলকাতাতেই ঘাঁটি গেড়েছিলেন তিনি। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Advertisement

ভিডিও

NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget