TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
ABP Ananda LIVE: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা। তাঁর বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সুবিদ আলি ওরফে ঝোড়ো ঢালী নামে ওই তৃণমূল নেতাকে গত ১৭ জুলাই গ্রেফতার করে জীবনতলা থানা। ধৃতের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। ,সেই মামলায় বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। এবার সুবিদ আলি ওরফে ঝোড়ো ঢালীর বাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন গোসাবার ওই তৃণমূল নেতা। এরপর তাঁকে সঙ্গে নিয়ে ওই পুকুরে তল্লাশি চালায় গোসাবা থানা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নতুন করে মামলা রুজু করা হয়েছে গোসাবা থানায় । এর পিছনে কোনও অস্ত্র চোরাচালান চক্রের যোগ আছে কিনা জানতে শুরু করা হয়েছে তদন্ত।






















