এক্সপ্লোর

Election Result 2026 Primary Trend : উত্তর ২৪ পরগনায় ৩টি আসনে এগিয়ে TMC, মালদায় ৬টিতে এগিয়ে BJP

Election Result 2026 : প্রাথমিকভাবে মালতীপুরে কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর এগিয়ে গিয়েছেন।

কলকাতা : শুরু হয়ে গেছে ভোটগণনা। কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে শুরু চর্চা। ইতিমধ্যেই প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছে। সামনে আসছে উত্তর ২৪ পরগনা ও মালদা জেলার প্রাথমিক প্রবণতা। উত্তর ২৪ পরগনায় ৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, উত্তরবঙ্গ 'শক্তঘাঁটি' বিজেপির। মালদার ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। হবিবপুর, মানিকচক, মালদা, ইংরেজবাজার, বৈষ্ণবনগর ও গাজোল আসনে। অন্যদিকে, চারটি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস- চাঁচল, সুজাপুর, রতুয়া, হরিশ্চন্দ্রপুর। প্রাথমিকভাবে মালতীপুরে কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর এগিয়ে গিয়েছেন। মোথাবাড়িতেও এগিয়ে রয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, পয়লা এপ্রিল মালদার মোথাবাড়িতে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজে আসা বিচারকরা ! দুপুর থেকে BDO অফিসে আটকে রাখা হয়। মাঝরাতে কোনওমতে বেরোলেও, রাস্তায় তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। প্রাণভয়ে কেঁদে ফেলেন এক মহিলা বিচারক। মালদার সেই ঘটনায় কড়া পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট ! সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে, মোথাবাড়িকাণ্ডে NIA-কে তদন্তভার দেয় সর্বোচ্চ আদালত। ইতিমধ্যে তারা বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। West Bengal Election Result 2026

রাজ্য পরিবর্তন হবে ? নাকি বিপুল জনাদেশ নিয়ে ফের কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ? তা নিয়ে যাবতীয় জল্পনা-চর্চায় এবার ইতি পড়তে চলেছে। তবে তার জন্য রাজ্যবাসীকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আগামী পাঁচ বছর রাজ্য পরিচালনার দায়িত্বে কোন দলকে পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ দেখতে চাইছেন তা জানার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল গত ১৫ মার্চ। ওইদিনই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো এবার রাজ্য দুই দফায় নির্বাচন হয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। আজ ফল ঘোষণা। আজ ২৯৩টি আসনের ভোট গণনা হবে। কারণ, কারণ, ব্যাপক বেনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে ফলতার ভোট।

নজরে বঙ্গ রাজনীতির এই হেভিওয়েট প্রার্থীরা, আগামী ৫ বছর কী ভূমিকায় নির্ধারণ হবে আজই

ডিসক্লেমার : ফলাফলের প্রাথমিক ট্রেন্ড ধরে কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget