এক্সপ্লোর

West Bengal Election Result: গেরুয়া ঝড়ে মন্ত্রীদের মাথা হেঁট! কেউ পরাজিত, কেউ হারের মুখে, এক নজরে তৃণমূলের হেভিওয়েটরা

WB Election Result: অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, সিদ্দিকুল্লা চৌধুরী, বীরবাহা হাঁসদা - রাজ্যের মন্ত্রীদের ভাগ্য কী হল?

কলকাতা: তৃণমূল কংগ্রেস (TMC) বাংলার মসনদে থাকার সময় তাঁরা ছিলেন সরকারের অন্যতম মুখ। কারও হাতে ছিল রাজ্যের শিক্ষা দফতরের দায়িত্ব, কেউ ছিলেন স্বাস্থ্য কিংবা পঞ্চায়েত, আইনমন্ত্রকের দায়িত্বে। রাজ্যে পালাবদলের আবহে তৃণণূল কংগ্রেসের সেই হেভিওয়েটদের কী হল? যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উল্লেখযোগ্য মুখ ছিলেন? তৃণমূল কংগ্রেসের সেই মন্ত্রীদের কী হল?

অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু থেকে শুরু করে শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, সিদ্দিকুল্লা চৌধুরী, বীরবাহা হাঁসদা - রাজ্যের মন্ত্রীদের ভাগ্য কী হল? মানুষের আস্থা ধরে রাখতে পারলেন, নাকি পালাবদলের ঝড়ে উড়ে গেলেন খড়কুটোর মতো?

রাজ্যে পালাবদল কার্যত নিশ্চিত । সন্ধ্যা ৬টা পর্যন্ত যা খবর, ২৯৩ আসনের মধ্যে ২০৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি (যার মধ্যে বেশ কিছু আসনে বিজেপি প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই)। ৮৪টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস (বেশ কিছু আসনে জয়ী ঘোষণা করা হয়েছে)। ফলতায় পুনর্নির্বাচন হবে বলে আজ, সোমবার সেখানে ভোটগণনা নেই । যে কারণে ২৯৩ আসন ধরেই গণনা চলছে ।

সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগণনায় একটা চমক যদি হয় গেরুয়া ঝড়ের ইঙ্গিত, তাহলে দ্বিতীয় হল মন্ত্রীদের মুখ থুবড়ে পড়া। রাজ্যের একাধিক মন্ত্রী হেরে গিয়েছে বা পিছিয়ে রয়েছেন। রইল ঝলক

  • বিদায়ী বনমন্ত্রী, বিনপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা হাঁসদা বিজেপির প্রণত টুডুর কাছে হেরে গিয়েছেন।
  • কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দননগর কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন । ওই কেন্দ্রে প্রায় ১০ হাজার ভোটে পিছিয়ে বিজেপির দীপাঞ্জন কুমার গুহ।
  • বিদায়ী গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্তেশ্বর কেন্দ্রে ১৪,৭৯৮ ভোটে হেরে গিয়েছেন বিজেপির সৈকত পাঁজার কাছে।
  • বিদায়ী পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর পূর্ব কেন্দ্রে পিছিয়ে রয়েছেন।
  • বিদায়ী স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ কেন্দ্রে ১২,৩৬১ ভোটে বিজেপির হরিপদ বর্মনের কাছে হেরে গিয়েছেন ।
  • বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু দমদম কেন্দ্র ২২,৮৮২ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির অরিজিৎ বক্সীর থেকে।
  • স্বাস্থ্য, আইন ও অর্থ দফতরের বিদায়ী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দমদম উত্তর কেন্দ্রে ১২,৬৫৭ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে পিছিয়ে রয়েছেন।
  • উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ণ গুহ দিনহাটা কেন্দ্র থেকে ১৭,৪৪৭ ভোটে হেরে গিয়েছেন।
  • বিদায়ী সেচমন্ত্রী মানস ভুঁইয়া সবং কেন্দ্র থেকে প্রায় ১১ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন।
  • ক্রেতাসুরক্ষা দফতরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতা শালবনিতে বিজেপির বিমান মাহাতার কাছে পিছিয়ে রয়েছেন । 
  • দমকলমন্ত্রী সুজিত বসু বিধাননগর কেন্দ্রে ৩৪ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন ।  
  • যুব ও আবাসন মন্ত্রী, এক সময়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস টালিগঞ্জ কেন্দ্রে ৩০২৭ ভোটে পিছিয়ে রয়েছেন।
  • মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্য়াণ মন্ত্রী শশী পাঁজা শ্যামপুকুর কেন্দ্রে হেরে গিয়েছেন।

আরও পড়ুন: পুরনো গড়ে দিলীপ ঘোষের ম্যাজিক? মানস-রাজীবদের ভাগ্যপরীক্ষা, পশ্চিম মেদিনীপুরে গণনার আপডেট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget